বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা, ইজরায়েল বনাম ইরানের ভয়াবহ যুদ্ধে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। এর প্রভাব পড়েছে ভারতেও (Zomato Platform Fee)। ইতিমধ্যেই দেশে গৃহস্থালির LPG র দাম 60 টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলেরও। তাছাড়াও গোটা বিশ্বজুড়ে জ্বালানির দাম একপ্রকার আকাশছোঁয়া। সেই পর্যায়ে দাঁড়িয়ে এবার গ্রাহকদের বড় ধাক্কা দিল ফুড ডেলিভারি জায়ান্ট Zomato। সংস্থাটি জানিয়েছে, তাদের প্লাটফর্মে খাবার অর্ডারের খরচ বাড়ছে। অর্থাৎ এবার থেকে খাবার অর্ডার করতে গেলে অতিরিক্ত প্লাটফর্ম ফি গুনতে হবে গ্রাহকদের।

কতটা বাড়ছে প্ল্যাটফর্ম ফি?

Zomato সূত্রে খবর, এতদিন যেখানে এই প্লাটফর্মে খাওয়ার অর্ডার করতে গেলে প্ল্যাটফর্ম ফি বাবদ গ্রাহকদের 12 টাকা 50 পয়সা দিতে হতো এবার থেকে সেই পরিমাণটা 2 টাকা 40 পয়সা বেড়ে হচ্ছে 14 টাকা 90 পয়সা। পরিমানটা আপাতদৃষ্টিতে অল্প হলেও অনেকে মনে করছেন পশ্চিম এশিয়ার সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিলে এবং LPG সহ আনুষঙ্গিক জিনিসের দাম বৃদ্ধি পেলে এই প্লাটফর্ম ফিও আরও বেড়ে যাবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে Zomato র প্রতিদ্বন্দ্বী সংস্থা তথা ফুড ডেলিভারি জায়ান্ট সুইগিতে খাওয়ার অর্ডার করার জন্য প্ল্যাটফর্ম ফি দিতে হয় 14 টাকা 19 পয়সা। হিসেব করে দেখতে গেলে এই মুহূর্তে সংখ্যার বিচারে সুইগির ডেলিভারি চার্জ সামান্য কম। তবে কিছু ক্রেতা মনে করছেন আগামী দিনে এই সংস্থাও তাদের প্ল্যাটফর্ম ফি বাড়াবে।
অবশ্যই পড়ুন:আশঙ্কাই সত্যি হল, দাম বেড়ে গেল পেট্রোলের
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সংঘাত কমার বদলে আরও বড় আকার নিচ্ছে। এদিকে যুদ্ধের আবহে দিন দিন খাবারের অর্ডার কমছে বলেই জানাচ্ছে বিভিন্ন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এর ফলে ব্যবসার বাজার নষ্ট হওয়ায় বিভিন্ন ডেলিভারি বয় বা গিগ কর্মীরা পড়েছেন বিপদে। তাঁদের একাংশের বক্তব্য, দিন দিন যেভাবে লাফিয়ে অর্ডারের সংখ্যা কমছে তাতে জীবিকা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা।