সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: শীত কাটিয়ে মুড পরিবর্তন করছে বাংলার আবহাওয়া। দিনের পর দিন বাড়ছে গরমের দাপট। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে। এর মধ্যে আকাশে আবার কালো মেঘ ভাসছে। তাহলে কি দোলের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)?

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে তীব্র গরম এবং রোদের প্রভাব চোখে পড়তে পারে। আর দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। বিশেষ করে শহর অঞ্চলের দিকে ভ্যাপ্সা গরম পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে আর সর্বনিম্ন ১৮ থেকে ২২ ডিগ্রি। যদিও আকাশ আংশিক মেঘলা থাকবে। কিন্তু রোদের তেজ থাকার সম্ভাবনা আবার কম। ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া যেতে পারে। তাই দিনের গরম আর রাতে ঠান্ডার মধ্যে পার্থক্য বজায় থাকবে। কিন্তু এই মুহূর্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। আগামী ৮ ও ৯ মার্চ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যেহেতু বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেই কারণে আবহাওয়ার এই তারতম্য। এছাড়াও জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকার সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে প্রবেশ করবে। সেক্ষেত্রে আবহাওয়ার বদল দেখা যেতে পারে।
আরও পড়ুন: মহিলারা পাবে ৬,০০০ থেকে ১১,০০০ টাকা সহায়তা! দারুণ স্কিম সরকারের

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস বলছে, এদিন উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা খামখেয়ালিপনা দেখাবে। পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিংয়ে সকালের দিকে হালকা তুষারপাত হতে পারে। আবার কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুর জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।