বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে বিবাহিত মেয়েরাও পাবেন গ্র্যাচুইটি (Gratuity) বা আর্থিক সুবিধা। হ্যাঁ, এতদিন যেখানে বিবাহিত বা বিবাহ বিছিন্না মহিলারা সরকারি কর্মী অর্থাৎ পিতার মৃত্যুর পর গ্রাচুইটি দাবি করতে পারতেন না, করলেও পড়তে হতো আইনি জটিলতায়, এবার সেই সমস্যার সমাধান খুঁজে ফেলল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের পেনশন ব্রাঞ্চ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ডেথ গ্যচুইটির নিয়মে বিরাট বদল এসেছে। এর ফলে সুবিধা ভোগ করবেন বিবাহিত কন্যারাও।
ডেথ গ্ৰাচুইটির দাবিদার এখন বিবাহিত মেয়েরাও
রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে বিবাহিত মেয়েরাও সরকারি কর্মচারীদের মৃত্যুর পর ডেথ গ্রাচুইটি দাবি করতে পারেন। রাজ্যের দেওয়া স্পষ্টিকরণে বলা হয়েছে ভারতীয় সংবিধানের 309 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা থেকে রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস 1971 এর 7 নম্বর নিয়মে নির্দিষ্ট কিছু সংশোধন করেছেন। এই সংশোধনের মধ্যে দিয়ে এবার ডেথ গ্রাচুইটির দাবিদারের ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা আরও প্রসারিত হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সরকারি কর্মচারীদের মৃত্যুর পর ডেথ গ্র্যচুইটি বা মৃত্যু সংক্রান্ত আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাকিদের তালিকায় যুক্ত হল বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্না মেয়েদের নাম। এর ফলে ডেথ গ্ৰাচুইটি পাওয়ার ক্ষেত্রে পরিবারের তালিকা হচ্ছে মৃত সরকারি পুরুষ কর্মীর স্ত্রী, মৃত মহিলা কর্মীর ক্ষেত্রে তার স্বামী, সৎ পুত্র কিংবা নিজের পুত্র সন্তান, বিবাহ বিচ্ছিন্না, বিধবা এবং অবিবাহিত কন্যা, প্রয়াত কর্মীর বাবা, প্রয়াত সরকারি কর্মীর মা, বিবাহিত কন্যা সন্তান এবং 18 বছরের কম বয়সি ভাই।
অবশ্যই পড়ুন: এই ব্যক্তির জন্যই T20 বিশ্বকাপে করুণ দশা ভারতের!
প্রসঙ্গত, সরকারি বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, ডেথ গ্রাচুইটির নতুন নিয়ম চালু হওয়ার আগে যদি কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হয়ে থাকে এবং সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনও অবিবাহিত বা বিবাহিত মেয়ের আবেদন গুরুত্ব না পেয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে নতুন বিজ্ঞপ্তির কথা বলে মামলার নিষ্পত্তি করতে পারবেন দাবিদাররা।