বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের DA মামলা চলছে আদালতে। এরই মাঝে বড় পদক্ষেপ নিল সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (West Bengal DA Case)। জানা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার বকেয়া মহার্ঘ ভাতা (Dearness allowance) ইস্যু নিয়ে ভারত সভার ডাক দেওয়া হয়েছে। ক্যামেরার মুখোমুখি হয়ে সে কথা জানিয়েছেন বাংলায় DA মামলার অন্যতম প্রধান মুখ তথা মামলাকরি মলয় মুখোপাধ্যায়। আজ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সভা চলবে বলেই জানিয়ে দিয়েছেন মামলাকারি মলয়।

হঠাৎ কেন বিশেষ সভার আয়োজন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও বার্তায়, মলয় মুখোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে যে বিশেষ সভার আয়োজন করা হয়েছে তা মূলত সেই সব ব্যক্তিদের সম্মান জানানোর জন্য যাঁরা রাজ্যে DA মামলায় সরকারি কর্মীদের সংগঠনটিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন। পশ্চিমবঙ্গের DA মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এপ্লিইয়িজের পাশে থাকার জন্য মঙ্গলবারের সভায় আগ্রহী সকল অবসরপ্রাপ্ত কর্মচারী সহ DA মামলার সাথে যুক্ত সকল সরকারি কর্মীদের উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন মলয় বাবু। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংগঠনটির তরফে ডাকা বিশেষ সভায় মঙ্গলবার দুপুর থেকেই উপস্থিত থাকতে পারেন এ বঙ্গের মান্যগণ্য আইনজীবীরা। সেই তালিকায় নাম রয়েছে সিপিআইএমের জনপ্রিয় মুখ তথা অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামিম, মাসুম আলি সর্দার এমনকি সর্দার আজমদ আলিদের মতো আইনজীবীদেরও। প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশ, অবিলম্বে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25 শতাংশ মেটাতে হবে রাজ্যকে। বাকি 75 শতাংশ মহার্ঘ ভাতার প্রথম কিস্তির টাকা দিতে হবে আগামী 31 মার্চের মধ্যে। তবে রাজ্য সরকারের কোষাগারের যা অবস্থা তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ঠিকঠাক সময়ে সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়।