বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছিল শহরের রাস্তাঘাট (Weather Update)। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। তবে চলতি সপ্তাহে রঙ বদলেছে আবহাওয়া। টানা রোদ, নীল আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। তবে এরপর বদলে যেতে পারে আবহাওয়া। শুক্রবারের পর থেকেই আবহাওয়ার মুড বদল হলে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। ভিজবে বঙ্গের রাস্তাঘাট।
শুক্রবার থেকেই বঙ্গে বৃষ্টি
আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, আগামী শুক্রবার থেকেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা হলেও কমবে তাপমাত্রা। বৃষ্টির সাথে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে রবিবারের পর থেকে আগের অবস্থায় ফিরতে পারে আবহাওয়া। সেক্ষেত্রে সোমবার থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
চলতি মাসের শেষ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি আজ এবং আগামীকালও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এমনকি পশ্চিম ও পূর্ব মেদিনীপুরেও ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হওয়া। আবহাওয়াবিদদের মতে, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়্গ্রামে আগামী সোমবার পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও চারটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়ো হাওয়া বইবে শহর কলকাতাতেও। দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমেও এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সাথে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যেতে পারে, মার্চের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অবশ্যই পড়ুন: অপ্রত্যাশিত! এই প্লেয়ারকে সহ অধিনায়ক করল KKR
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হবে?
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য সব জেলাতেই। হালকা হলেও বৃষ্টি হতে পারে, কালিম্পং এও। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের এইসব জেলায়।