সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবার রাজ্যের মোট ২৯৪টি আসনে দুই দফায় ভোট গ্রহণ হবে। আর প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। তাই তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন।

বাংলায় মোট ভোটারের সংখ্যা কত?

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা রয়েছে প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। যার মধ্যে নতুন ভোটারও যুক্ত রয়েছে। সেক্ষেত্রে ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটার প্রায় ৫ লক্ষ ২৩ হাজার এবং ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ। আর কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবারে পাঁচ রাজ্যের নির্বাচনে মোট ১৭ কোটি ৫০ লক্ষ ভোটার ভোট দিতে পারবে। এমনকি নির্বাচন পরিচালনায় ২৫ লক্ষের বেশি কর্মকর্তা নিযুক্ত থাকবে।

দুই দফায় ভোটের সময়সূচি

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। সেক্ষেত্রে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। সেক্ষেত্রে ১৫২টি আসনে ভোট হবে। আর দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সেখানে ১৪২টি আসনের ভোট হবে। আর ভোট গণনা হবে ৪ মে। যেমনটা জানানো হয়েছে, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল, মনোনয়ন স্ক্রুটনি হবে ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ এপ্রিল ২০২৬। আর দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল, মনোনয়ন স্ক্রুটনি হবে ১০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের দিন ১৩ এপ্রিল ২০২৬।

কোন দফায় কোন জেলাগুলিতে ভোট?

নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, প্রথম দফায় এবার রাজ্যের মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হবে। যার মধ্যে তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। আর এই দফায় মোট ১১২টি আসনে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: এবার দাম বাড়তে চলেছে পেট্রোল এবং ডিজেলের? নতুন নির্দেশ কেন্দ্রের
দ্বিতীয় দফায় মোট সাতটি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে মোট ১০২টি আসন থাকবে। এক্ষেত্রে যে জেলায় ভোট হবে সেগুলি হল নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। এদিকে এও জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চারটি রাজ্যে ভোট হবে। যথাক্রমে অসম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু। অসম, কেরালা এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। আর সবকটি রাজ্যতেই ভোট গণনা হবে আগামী ৪ মে।