বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে দেখা নেই বহুদিন হল। কবে আবার মাঠে ফিরবেন বিরাট কোহলি (Virat Kohli) তা নিয়ে উদগ্রীব হয়েছিলেন ভক্তরা। যদিও সেই অপেক্ষা মিটছে। আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টেই নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই ব্যাট হাতে মাঠ কাঁপাতে দেখা যাবে কোহলিকে। তার আগেই শোনা যাচ্ছে, এবারের IPL শেষ হয়ে গেলেই নাকি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন কিং কোহলি!

IPL শেষ হলেই অবসর নেবেন বিরাট কোহলি?

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে এই আসরে দেখা যায়নি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। আসন্ন জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে ভারতের। অনেকেরই আশা, একদিনের বিশ্বকাপের আগে সেই আসরে অবশ্যই দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই। তবে সেই সিরিজের আগে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে কিছু খবর। শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলে নাকি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি। কারণ হিসেবে বলা হচ্ছে, এই মুহূর্তে কোহলি 22 গজের দায়িত্ব ছেড়ে পরিবারের সাথে পুরোপুরি সময় কাটাতে চান। স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের সাথে পাকাপাকিভাবে ইংল্যান্ডেই চলে যাবেন তিনি। সেজন্যেই নাকি IPL শেষ করেই ক্রিকেটকে বিদায় জানাবেন এই ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। বিরাট কোহলির তরফে এ সংক্রান্ত কোনও মন্তব্যও আসেনি।
অবশ্যই পড়ুন:কলকাতায় ফের বাড়ল LPG-র দাম! এবার কত হল?
উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে দেখা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে। বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে ভারতের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হিটম্যান। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের দিন ক্যামেরায় ধরা পড়েছেন মাহিও। তবে এই দুই দিগপালকে স্টেডিয়ামে দেখা গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে টিকিটও খুঁজে পাওয়া যায়নি বিরাটের। জানা যায়, লন্ডনে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন তিনি।