সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার (Iran-Israel War) মাঝেই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরানের সঙ্গে চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দিলেন, যুদ্ধ হয়তো এবার শেষের দিকে এগোচ্ছে। কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কোনও রকম সময়সীমা জানাননি তিনি। সাংবাদিক বৈঠকে ট্রাম্প স্পষ্ট বলেছেন যে, আমরা এই সংঘাত শেষ করার কাছাকাছি পৌঁছে গিয়েছি। তাঁর মন্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে শোরগোল।

যুদ্ধ শেষ হওয়া নিয়ে কী বললেন ডোনাল্ড ট্রাম্প?

সাংবাদিকরা যখন ট্রাম্পকে প্রশ্ন করেন যে, এই যুদ্ধ কি আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে? তার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বলে দেন, “না, এক সপ্তাহের কথা বলছি না। কিন্তু খুব শীঘ্রই পরিস্থিতি বদলাবে।” তাঁর এই মন্তব্য থেকেই অনেকেই মনে করছেন যে, কূটনৈতিক স্তরে সেরকম কোনও গুরুত্বপূর্ণ আলোচনা বা সমঝোতার মাধ্যমে হয়তো যুদ্ধের অবসান ঘটাতে চলেছেন তিনি। বলাবাহুল্য, ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্ব বাজারে সরবরাহ ব্যাহত করার কোনও রকম চেষ্টা তিনি মেনে নেবেন না। তাঁর মতে, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইরানকে আরও কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের প্রভাব বজায় রাখা এখন আমেরিকার সবথেকে বড় অগ্রাধিকার। এমনকি ট্রাম্প দাবি করেছেন যে, আমেরিকার কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্গেটও চিহ্নিত আছে। আর সেগুলোর উপর হামলা চালানো হলে সেগুলি পুনর্গঠন করতেও বহু সময় লাগতে পারে। কিন্তু আপাতত সেই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা থেকে আপাতত আমেরিকা বিরত থাকছে। কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেওয়া হতে পারে। আর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনও পরিস্থিতি চায় না যেখানে ভবিষ্যতে আবার একই ধরনের সংঘাত তৈরি হয়। ট্রাম্পের কথায়, “আমরা এরকম কোনও রাষ্ট্রপতি চাইছি না, যিনি ভবিষ্যতে আবার নতুন করে সমস্যা তৈরি করবেন।” তাঁর এই মন্তব্য থেকেই অনেকে মনে করছেন, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প বেশ কৌশলগতভাবেই ভাবছে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট, সাথে বৃষ্টিপাত! আজকের আবহাওয়া

শত্রু সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত থামবেন না ট্রাম্প

এদিকে শেষে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত পুরোপুরি শত্রুপক্ষ পরাজিত হচ্ছে, ততদিন মার্কিন বাহিনী পিছিয়ে আসবে না। তাঁর এই মন্তব্য থেকেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, পরিস্থিতি শান্তির দিকে এগোলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আর সামরিক সমীকরণ নিয়ে আমেরিকা এত সহজে ঘাড় নত করবে না।