সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বৈদিক জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী গ্রহ-নক্ষত্রের পরিবর্তন বা গোচর মানবজীবনে বিরাট প্রভাব ফেলে। কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করলেই তার প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে স্পষ্ট হয়ে ওঠে। আর ২০২৬ সালের মার্চ মাসে সূর্য এবং শুক্র সহ একাধিক গ্রহের অবস্থান বদলে যেতে চলেছে। এর ফলে গঠিত হবে বিশেষ শুভ যোগ মালব্য রাজযোগ (Malviya Raja Yoga), যা কিনা কিছু রাশির জাতক জাতিকাদের ইতিবাচক ফলাফল দেবে। কোন কোন রাশি তা জানুন এই প্রতিবেদনে।

কোন কোন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে?

মার্চ মাসে যে সমস্ত গ্রহের জ্যোতিষশাস্ত্রীয় পরিবর্তন হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল ২ মার্চ মীন রাশিতে শুক্রের গোচর, ১১ মার্চ মিথুন রাশিতে বৃহস্পতির গোচর, ১৪ মার্চ কুম্ভ রাশিতে বুধের উদয়, ১৫ মার্চ মীন রশিতে সূর্যের গোচর, ২১ মার্চ কুম্ভ রাশিতে বুধের গোচর এবং ২৬ মার্চ কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর। আর এই সময় শুক্রের প্রভাব এবং শুভ অবস্থানের কারণে মালব্য রাজযোগ গঠিত হবে, যা আর্থিক থেকে শুরু করে পারিবারিক, ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে।

মিথুন রাশি

মার্চ মাসে এই গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ উপকার আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ হতে পারে। এমনকি আত্মবিশ্বাস বাড়বে আর পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সময়টি ইতিবাচক।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস আর্থিক দিক থেকে বেশ লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় নতুন বাড়ি, যানবাহন বা ব্যবসায়ীক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। আরাম এবং বিলাসিতার সুযোগও মিলতে পারে।
আরও পড়ুন: প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা পেনশন! দারুণ স্কিম মোদী সরকারের

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস অর্থনৈতিক দিক থেকে প্রচুর সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। আর যারা রাজনীতি বা প্রশাসনিক কাজে যুক্ত, তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খ্যাতি বৃদ্ধি পাবে। নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে সুখ-শান্তি থাকবে।