বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্ব রেলের অন্তর্গত হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের নিত্য যাত্রীদের জন্য অত্যন্ত খারাপ খবর (Train Cancelled)। আগামীকাল অর্থাৎ রবিবার রেলের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। যাত্রীদের সমস্যার জন্য ইতিমধ্যেই অগ্রিম দুঃখ প্রকাশ করে রেল জানিয়েছে, রেলের ইঞ্জিনিয়াররা লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করবেন। তাই হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন রবিবার বাতিল থাকবে। একই সাথে বেশ কিছু ট্রেন তাদের নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে ছুটবে বলেই খবর।
হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
পূর্ব রেলের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার ছুটির দিন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে গুরুত্বপূর্ণ কিছু রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য বাতিল থাকছে একের পর এক ট্রেন। হাওড়া থেকে রবিবার অর্থাৎ 8 মার্চ চলবে না 37823, 37827, 37825, 37651, 37055, 37237, 36031, 36033, 37917, 37611, 37241, 36821, 36823 এবং 36827 ট্রেনটি। এছাড়াও ব্যান্ডেল জংশন থেকে বাতিল করে দেওয়া হচ্ছে ট্রেন নম্বর 37248, 37749 এবং 37246। ওদিকে শেওড়াফুলি থেকে 37056, পান্ডুয়া থেকে 37652, কাটোয়া থেকে 53011, 37924, 35061, 37748, মেমারি স্টেশন থেকে 37652, আজিমগঞ্জ থেকে 53014 ও 35062, বর্ধমান জংশন থেকে 37832, 37834, 36840, 31152, 37836, 36834, 36838 ট্রেনটি বাতিল থাকবে। একই সাথে শিয়ালদহ থেকে 32233, 31151, 32235, ডানকুনি এবং চন্দনপুর থেকে যথাক্রমে 32234, 32236 ও 36032, 36034 ট্রেন বাতিল থাকছে।
অবশ্যই পড়ুন:হঠাৎ ক্ষমা চেয়ে নিল ইরান, তাহলে কি জয় হল আমেরিকার?
নির্ধারিত সময় থেকে দেরিতে চলবে এই ট্রেনগুলি
রবিবার হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য 13016 জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেসটি তার নির্ধারিত সময় 6টা বেজে 25 মিনিটের বদলে সকাল 8টা 25 মিনিটে জামালপুর স্টেশন থেকে ছাড়বে। একই সাথে 13015 হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস সকাল 10টা 55 মিনিটের বদলে দুপুর 12টা 40 মিনিটে ছাড়বে। এছাড়াও গোড্ডা–শিয়ালদহ মেমু পৌনে দশটার বদলে সকাল 11টা 45 মিনিটে ছাড়বে গোড্ডা থেকে। রেল সূত্রে খবর, একটি রামপুরহাট জেসিডিহ মেমু ট্রেনও নির্ধারিত সময় থেকে দেরিতে চলবে।