সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বিদায় নিয়েছে শীত। বাংলাজুড়ে শুরু হয়েছে বসন্তের হাওয়া। তবে তার মধ্যেই আবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ঘনঘটা। যার জেরে পারদ অনেকটাই পতন হয়েছে। হ্যাঁ, বৃষ্টির সাথে শীত আবার কামব্যাক করেছে বলে মনে হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদে যে পারদ তলানিতে থাকবে এমনটা নয়। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু নিম্নচাপের হাবভাব কী আছে? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন (Weather Update)।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
প্রথমেই বলে রাখি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছিল, তার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তবে এই শীতের আমেজ ক্ষণস্থায়ী বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছে, আজ কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপাতত হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস বলছে, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি সন্ধ্যাবেলা বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও রকম সতর্কবার্তা জারি করা হয়নি। তাপমাত্রা আর কমবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে আর ২ থেকে ৩ ডিগ্রি পারদ আবারও চড়তে পারে।
আরও পড়ুন: এবার পেনশন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! বাড়বে কতটা? এল বড় খবর
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র মারফৎ খবর, উত্তরবঙ্গে আজ আবহাওয়ায় সেরকম কোনও পরিবর্তন নেই। পাহাড়ি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সকালের দিকে কুয়াশা থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই তার শক্তি হারিয়েছে। আর সেটি এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে বলেই জানিয়েছ আবহাওয়া দফতর। আর তাপমাত্রা স্বাভাবিকের কাছে ঘোরাফেরা করবে।