আরও পড়ুন: শিলাবৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, একাধিক জেলায় কমলা সতর্কতা! আজকের আবহাওয়াএ বিষয়ে বিদেশমন্ত্রী রনধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন যে, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতের ২২টি জাহাজের নিরাপদ আর বাধাহীন চলাচলের বিষয় নিয়ে ভারত সরকার তৎপর। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে জাহাজ দুটি যাত্রার সময় ঘোষণা করা হয়নি। কিন্তু পাকিস্তানমুখী যাওয়া একটি জাহাজ সম্প্রতি এই পথ অতিক্রম করার কারণে আশা করা যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি ভারতীয় ট্যাংকার দুটি নিরাপদে পেরিয়ে আসতে পারবে আর দেশে জ্বালানি সংকট অনেকটাই কমবে।
সংকটের দিন শেষ! ভারতে আসছে হাজার হাজার টন LPG

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানির সংকট (LPG Crisis) যে দিনের পর দিন বাড়ছিল, তার মধ্যে কিছুটা আশার আলো দেখল ভারত। সমস্ত বাধা কাটিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে আরও দুটি বিশালাকার এলপিজি ট্যাংকার। পাইন গ্যাস এবং জাগ বসন্ত নামের এই দুটি জাহাজ কয়েক হাজার টন রান্নার গ্যাস নিয়ে এবার দেশে ফেরার পথে। প্রসঙ্গত, ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি আসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তেহরানের কড়া হুশিয়ারি সত্ত্বেও ভারতের জাতীয় পতাকাবাহী এই দুটো জাহাজ বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির কাছে অবস্থান করছে। আর বেশ কয়েকটি সূত্র মারফৎ খবর, আজ অর্থাৎ শনিবার জাহাজ দুটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারে। ফলে দেশে জ্বালানির সংকট অনেকটাই কমবে। বলে দিই, জাগ বসন্ত জাহাজটি ভারত পেট্রোলিয়ামের ভাড়া নেওয়া এবং পাইন গ্যাস জাহাজটি পরিচালনা করে থাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। দেশের বাজারে যখন বাণিজ্যিক বা রান্নার গ্যাসের তীব্র সংকট চলছে, তখন এই বিপুল পরিমাণ এলপিজি দেশে পৌঁছলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেই মত প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের আনুমানিক ২০ শতাংশ তেল ও গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। আর গত ২৪ ঘণ্টায় তেলবাহী জাহাজগুলির চলাচল বন্ধ থাকলেও ভারত সরকারের কৌশলে কিছুটা বরফ গলেছে। গত সপ্তাহে দুটি ভারতীয় জাহাজকে এই পথ অতিক্রম করার অনুমতি দিয়েছিল ইরান। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ইরানের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছেন।

