সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা: বিনিয়োগ করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সরকারি গ্যারান্টিযুক্ত সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে আজ ভারতীয় পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে কথা বলব, যেখানে নিরাপত্তা এবং স্থিতিশীল সুদ আর মোটা অংকের রিটার্নের সুবিধা মিলবে। হ্যাঁ, আমরা বলছি রেকারিং ডিপোজিট স্কিমের (Post Office RD Scheme) বিষয়ে, যেখানে আপনি প্রতি মাসে ৩৫০০ টাকা জমা করলে পাঁচ বছরে মোটা অংকের টাকা রিটার্ন পাবেন। চলুন হিসাবটা বিস্তারিত বুঝে নেওয়া যাক।
পোস্ট অফিসের দারুণ স্কিম
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম এমন একটি বিনিয়োগের বিকল্প, যেখানে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই এবং চড়া হারে সুদ দেওয়া হয়। হ্যাঁ, এখানে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে হয় আর পাঁচ বছর মেয়াদ থাকে। বর্তমানে এই স্কিমে ৬.৭% হারে সুদ দেওয়া হয়, যা অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি। আর এখানে ত্রৈমাসিক ভিত্তিতেই সুদ প্রদান করা হয়। তবে হ্যাঁ, আরডি স্কিমের অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
৩৫০০ টাকা জমা করলেই লক্ষ্মীলাভ
যদি আপনি পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে ৩৫০০ টাকা করে জমা করতে পারেন, তাহলে পাঁচ বছরে আপনার মোট জমা দাঁড়াবে ২ লক্ষ ১০ হাজার টাকা। আর বর্তমানে যেহেতু ৬.৭% হারে সুদ দেওয়া হচ্ছে, তাই সেক্ষেত্রে মোট সুদ পাবেন ৩৯,৭৭৬ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে আপনার হাতে আসবে ২,৪৯,৭৭৬ টাকা বা প্রায় ২.৫ লক্ষ টাকা। হ্যাঁ, নিয়মিত স্বল্প অংকের টাকা জমিয়েই পাঁচ বছরে আপনি আড়াই লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে পারবেন এই স্কিমের মাধ্যমে। তবে হ্যাঁ, এই স্কিমে ঋণের সুবিধাও রয়েছে। যদি আপনার মাঝপথে টাকার দরকার পড়ে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে ঋণ নিতে পারবেন। তবে অবশ্যই কমপক্ষে ১২ মাস নিয়মিত কিস্তি জমা দিতে হবে আর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর ঋণ একবারেও শোধ করতে পারবেন বা ইএমআই-র মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।
আরও পড়ুন: এবার থেকে বিবাহিত মেয়েরাও পাবেন গ্র্যাচুইটি! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই স্কিমের মেয়াদ যেহেতু পাঁচ বছর, তাই মেয়াদ পূর্ণ হলে চাইলে আপনি টাকা তুলে নিতে পারবেন অথবা যদি আরও চালিয়ে যেতে চান, তাহলে পাঁচ বছরের জন্য স্কিম বাড়িয়ে নিতে পারবেন। আর এই স্কিমটি মূলত তাদের জন্যই উপযোগী, যারা সন্তানের পড়াশোনার ফান্ড তৈরি করতে চাইছে বা ভবিষ্যতে বড় খরচের পরিকল্পনা করতে চাইছে, কিংবা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চাইছে। তাই আজই পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট খুলুন এবং সুরক্ষিত করে ফেলুন নিজের ভবিষ্যৎকে।