বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men's T20 World Cup) সুপার এইটের শুরুতেই ভারতকে জোর ধাক্কা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সেমিফাইনালে জায়গা করা সূর্যকুমার যাদবদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে দলটা বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপিয়ে এসেছে, তারাই কিনা প্রোটিয়াদের কাছে 76 রানে হেরে মুখ থুবড়ে পড়ল। এর কারণ হিসেবে টিম ইন্ডিয়ার দুর্বল ব্যাটিং অর্ডারকে দায়ী করা হলেও দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি কিন্তু ভারতের পরাজয় এবং দক্ষিণ আফ্রিকার সাফল্যের কৃতিত্ব দিয়েছেন KKR এর মেন্টরকে!
এই ব্যক্তির জন্যই বিশ্বকাপে করুণ দশা ভারতের!
গত রবিবার, প্রথমে ব্যাট করতে নেমে 188 রানের লক্ষ্য রেখেছিল দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে উইকেট যায় ভারতের। এদিন ওপেনিং জুটি অর্থাৎ টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার এমনকি রিঙ্কু সিংয়ের মতো ফিনিশারও দক্ষিণ আফ্রিকার সামনে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। যদিও ভারতের এমন দুরবস্থার নেপথ্যে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংকেই দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনগিডি বলে দিলেন অন্য কথা। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ লুঙ্গি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে জয়ে অবদান রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর তথা প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর! লুঙ্গির কথায়, IPL এ সেভাবে ব্রাভোর সাথে কাজ করার সুযোগ পাননি তিনি। তবে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার কাছ থেকে স্লোয়ার বোলিং শিখেছিলেন। শিখেছেন স্লোয়ার ইয়র্কার থেকে ব্যাক অফ লেনথ এমনকি স্লো বাউন্সারও। সেসবই মাঠে কাজে লাগিয়েছিলেন তিনি।"
অবশ্যই পড়ুন:পশ্চিমবঙ্গ সরকারের উপর বাড়বে চাপ? DA মামলায় বড় পদক্ষেপ কর্মীদের
এদিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সরাসরি কিছু না বললেও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সামনে ভারতের পরাজয়ের কৃতিত্ব কিন্তু ব্রাভোরই! বলা বাহুল্য, গত রবিবার টিম ইন্ডিয়ার একটি উইকেটও তুলতে পারেননি লুঙ্গি। তবে উইকেট না পেলেও নিজের কৃপণ বোলিং দিয়ে ভারতীয় দলের রান বেঁধে রেখেছিলেন তিনি। না বললেই নয়, দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার ভারতকে মাত্র 15 রান দিয়েছিলেন। সেটাই বোধহয় সূর্যদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। পরবর্তীতে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে এনগিডির অবদান স্বীকার করেন খোদ অধিনায়ক এইডেন মার্করামও।