সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: কন্যা সন্তানের উচ্চশিক্ষা কিংবা ভবিষ্যতের বিয়ের খরচ, এই চিন্তা সব পরিবারের মধ্যেই থাকে। সেই দুশ্চিন্তা দূর করার জন্য কেন্দ্র সরকার চালু করেছে বিশেষ স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। নিয়মিত স্বল্প টাকা বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের ফান্ড গড়ে তোলা যায় এই প্রকল্পের মাধ্যমে। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদন।
কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা?
বলে রাখি, ২০১৫ সালে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারে। আর এটি একটি সরকারি সঞ্চয় প্রকল্প হওয়ার কারণে ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কম এবং রিটার্ন নির্দিষ্ট হারেই পাওয়া যায়।
সুদের হার কত?
বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২৫% ধরে সুদ দেওয়া হয় যা অন্যান্য যে কোনও স্কিমের তুলনায় অনেকটাই বেশি। হ্যাঁ, এই সুদের হার অনেক ক্ষেত্রে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি হয়। তাই স্বল্প টাকা বিনিয়োগ করলেই সুদ দিয়ে তা মোটা অঙ্কের ফান্ডে পরিণত হয়।
মাসে ১০০০ টাকা জমালে কত পাবেন?
ধরুন, আপনি এখানে প্রতি মাসে ১০০০ টাকা করে জমা করলেন। সেক্ষেত্রে বছরে আপনার ১২,০০০ টাকা জমা পড়বে। আর যদি এভাবে ১৫ বছর বিনিয়োগ করতে পারেন, তাহলে মোট জমা পড়বে ১,৮০,০০০ টাকা। আর বর্তমান সুদের হার অনুযায়ী ২১ বছর পূর্ণ হলে আপনার ফান্ড দাঁড়াতে পারে ৫,৫৪,২০৬ টাকা। অর্থাৎ জমাকৃত টাকার প্রায় তিনগুণ অর্থ আপনি ফেরত পাবেন।
আরও পড়ুন: সহজ হবে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যাতায়াত! উদ্বোধন হচ্ছে নতুন চার লেনের ফারাক্কা সেতু
স্কিমের মূল বৈশিষ্ট্য
প্রথমেই বলে রাখি, এই স্কিমে সর্বনিম্ন ২৫৫০ টাকা বিনিয়োগ করতে হয় এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন বছরে। দ্বিতীয়ত, এই স্কিম ‘ইইই’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ বিনিয়োগের টাকা সম্পূর্ণ করছাড় যোগ্য। আর যে সুদ অর্জন করবেন তাতেও কোনও রকম কর দিতে হবে না। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে উচ্চ শিক্ষার প্রয়োজন হলে সর্বোচ্চ ৫০% টাকা আপনি তুলে নিতে পারবেন। এমনকি পোস্ট অফিস বা যে কোনও ব্যাঙ্কে গিয়ে সহজেই এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়। এর জন্য শুধুমাত্র জন্ম সার্টিফিকেট, অভিভাবকের আধার এবং প্যান কার্ড দরকার পরে। তাই যদি মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আজই বিনিয়োগ করুন এই স্কিমে এবং সুরক্ষিত করে ফেলুন ভবিষ্যৎকে।