সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বকেয়া ডিয়ে নিয়ে এবার উত্তাল পশ্চিমবঙ্গ (West Bengal DA Case)। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আন্দোলন আরও জোরদার করার হুমকি দিল। ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমনকি ২ মার্চ বৃহৎ মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তাহলে কি এবার ডিএ মেটাবে পশ্চিমবঙ্গ সরকার?

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নেই কোনও পদক্ষেপ

জানিয়ে রাখি, ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে ২৫ শতাংশ মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল। কর্মচারীদের অভিযোগ, রায় ঘোষণার পরেও সরকার কোনও রকম পদক্ষেপ নেয়নি। এহেন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশের ব্যারিকেড এবং অনুমতির অভাবেই আন্দোলনকারীরা নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারেনি। তবে আন্দোলন থেকে পিছিয়ে না গিয়েই আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা করেছে তারা। সংগঠনের নেতা ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেমিফাইনাল শেষ। ফাইনাল খেলা হবে আগামী ১৩ মার্চ। ঐদিন রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং আদালত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভাস্কর ঘোষ দাবী করেন, দেশের অন্যান্য রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চললেও পশ্চিমবঙ্গে মানা হচ্ছে না। তাঁর বক্তব্য, রাজ্যের প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা সুর শোনা গেছে।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল! দেখুন তালিকা

রাজ্যজুড়ে মিছিলের ডাক

এদিকে ২ মার্চ রাজ্যজুড়ে একটি বৃহৎ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই মিছিলের আয়োজন আর দাবির তালিকায় রয়েছে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন, শূন্যপদ পূরণ ও বকেয়া মেটানো, অস্থায়ী কর্মচারী আর শিক্ষকদের স্থায়ীকরণ,  এবং বকেয়া ডিএ মেটানো। জানা গিয়েছে, দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত ওই মিছিল চলবে। সকল সরকারি কর্মচারী এবং সমর্থকদের এই কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।