সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গরমে হাঁসফাঁস করার পরিস্থিতি থেকে অবশেষে মিলেছে স্বস্তি (Weather Update)। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। কিন্তু না, এখানেই শেষ নয়। কারণ হাওয়া অফিস বলছে, এই বৃষ্টির দাপট আরও বেশ কয়েকদিন চলবে। আগামী ২২ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানা যাচ্ছে। আর আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের অক্ষরেখা আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ। তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ঠিক কতদিন বৃষ্টি হবে?
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তর ২৪ পরগনা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
এদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের তুলনাইয় কম। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা বলছে, এই সময়টা কালবৈশাখীর মরসুম। যার ফলে ঝড়ের সঙ্গে বজ্রপাত বা দমকা হওয়ার ঝুঁকি থাকতে পারে।
আরও পড়ুন: অফলাইনে ফর্ম ফিলাপ করলে ঢুকবে না যুবসাথীর টাকা? জানুন
এমনকি বুধবার পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। কারণ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেই ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে আর দমকা হাওয়া দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।