সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: উৎসবের মরসুমের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের। কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর (DA Hike) সিদ্ধান্ত নিল এবার সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে। ফলে এবার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে ডিএ। আর এই সিদ্ধান্তে খুশির হওয়া বইছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ, দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির দাবি উঠছিল। অবশেষে সেই দাবির মান্যতা দিল সরকার।

৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা

জানিয়ে রাখি, হোলির মরসুমে এই ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব স্পষ্ট জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীরা ২০২৬ এর এপ্রিল মাসের বেতন থেকেই এবার ৫৮ শতাংশ হারে ডিএ পাবে। আর এতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এখন কেন্দ্রীয় সরকারী কর্মীদের সমান হয়ে গেল বলেই দাবি করা হচ্ছে। তবে সরকারের ঘোষণায় আরও জানানো হয়েছে যে, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বকেয়া ডিএ কর্মচারীদের হাতে দেওয়া হবে। কিন্তু একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে এই টাকা ৬টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। আর বকেয়া পরিশোধ শুরু হবে ২০২৬ এর মে মাস থেকে। তারপর টানা ৬ মাস ধরে এই বকেয়া দেওয়া হবে।
আরও পড়ুন: নারী দিবসের আগেই স্বনির্ভর হবে মহিলারা! নতুন দিশা দেখাচ্ছে ‘Boutique-Ana’

পেনশনভোগীরাও পাবে সুবিধা

তবে শুধুমাত্র সরকারি কর্মচারী নন, বরং এই সিদ্ধান্তে সুফল পাবে পেনশনভোগীরাও। জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পেনশনভোগীরা তাদের পেনশনের সঙ্গেও ৫৮ শতাংশ হারে ডিএ পাবে। সরকারের দাবি, এতে কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের আর্থিক স্বস্তি আসবে। এমনকি এদিকে একইসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি কাজের সুবিধার জন্য ট্রেজারি অফিসারদের গাড়ি ভাড়া নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, ট্রেজারি অফিসাররা অফিসের কাজের সময় ভাড়া গাড়ি ব্যবহার করতে পারবে। আর এই সুবিধা কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে। এই সিদ্ধান্ত নিজেই অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।