সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বাংলার আবহাওয়ার আচরণ (Weather Update) দেখে বোঝার উপায় নেই যে এখন বসন্তকাল চলছে। গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় হঠাৎ করে বৃষ্টি, দমকা হাওয়া, মেঘলা আকাশের কারণে আবহাওয়ার অনেকটাই রদবদল ঘটেছে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে। আর সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়েছে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে এই খামখেয়ালীপনা কি আরও বেশ কিছুদিন টিকবে? কেমন থাকবে আজকের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া বেশ বলছে, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। যার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। আর কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের মতে, বর্তমানে একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। যার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় বাংলায় ঢুকছে। এই কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়াতে মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা খুব একটা বাড়বে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে, আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি কমবে না।
আরও পড়ুন: বান্ধবীর জন্যই দাদা ক্রুণালের সাথে সম্পর্ক খারাপ হয়েছে হার্দিক পান্ডিয়ার?
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে উত্তরবঙ্গে এখন তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া রয়েছে। পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং-এ তাপমাত্রা বেশ কম রয়েছে। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তখন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও বৃষ্টিতে ভিজতে পারে বলে জানাচ্ছ হাওয়া অফিস।