বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটার, প্রশাসক, প্রধান কোচের পর এবার রাজনৈতিক কেরিয়ার শুরু করতে পারেন বাঙালির আইকন তথা ভারতীয় দলের প্রাক্তন সদস্য সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)! সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে তেমনটাই। অনেকেই মনে করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভাল থাকার কারণে, বিধানসভা নির্বাচনের আগেই পাকাপাকিভাবে ঘাসফুল শিবিরে ঢুকে পড়তে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা।
বেহালায় তৃণমূলের প্রার্থী হবেন সৌরভ গাঙ্গুলি?
2011 তে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বহুবার শাসক দলের তরফে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান বলা ভাল রাজ্য সরকারের নানান প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা যায় সৌরভকে। তাছাড়াও তৃণমূলের প্রায় সব নেতাকর্মীর সাথেই সুসম্পর্ক বজায় রেখেছেন সৌরভ। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, তৃণমূল কংগ্রেস সম্পর্কে আজ পর্যন্ত কোনও বিতর্কিত মন্তব্য করেননি দাদা। অনেকে তো ধরেই নিয়েছেন, তলে তলে তৃণমূলের হয়েই পরোক্ষভাবে প্রচার করেন সৌরভ। এ রাজ্যের একটা বড় অংশের মানুষ সৌরভ গাঙ্গুলিকে নিজেদের অনুপ্রেরণা বলে মনে করে আসছেন। যদিও একাংশের দাবি, শাসক দলের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই নিজের ভাবমূর্তি নিজেই নষ্ট করেছেন গাঙ্গুলি। এবার শোনা যাচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজের এলাকা অর্থাৎ বেহালা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের প্রার্থী হতে পারেন মহারাজ। যদিও এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কিংবা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও মন্তব্য আসেনি। এখন দেখার, সোশ্যাল মিডিয়ায় বেড়ে চলা জল্পনা কি আদতেই সত্যি হয়ে দাঁড়ায়!
অবশ্যই পড়ুন:আধার আপডেটের নিয়ম বদলে দিল UIDAI, না জানলে পড়বেন বিপদে
উল্লেখ্য, রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন হবে। এর মধ্যে আগামী 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন বা ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। 4 মে ফল ঘোষণা।