বিক্রম ব্যানার্জী, কলকাতা: তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিয়েছে শীত। গ্রীস্মের ভ্যাপসা গরমের আগে বসন্তের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। এরই মাঝে নতুন মাস পড়তে না পড়তেই ঠোটের কোনায় হাসি ফুটল স্কুল পড়ুয়াদের (School Vacation)। পহেলা মার্চ থেকে শুরু হয়েছে ছুটি, সরকারি কর্মীদের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও মার্চের প্রথম সপ্তাহেই টানা 4 দিন ছুটি পাচ্ছে। তবে এখানেই শেষ হচ্ছে না ছুটির তালিকা। গোটা মাস জুড়ে একগুচ্ছ হলিডে উপহার হিসেবে পেতে চলেছে পড়ুয়ারা। হ্যাঁ, এ মাসে একাধিক দিন বন্ধ থাকবে স্কুল।
মার্চ মাসে কবে কবে বন্ধ থাকবে স্কুল?
এমনিতেই মার্চের প্রথম দিন অর্থাৎ পহেলা মার্চ থেকে আগামী 4 মার্চ পর্যন্ত ছুটি কাটাবেন রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। এক কথায় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের খুদে পড়ুয়া সকলেই একটানা ছুটি পাচ্ছে। বলাই বাহুল্য, পহেলা মার্চ ছুটি কারণ এদিন ছিল রবিবার। এরপর আজ অর্থাৎ 2 মার্চ হোলিকা দহন বা হোলি উৎসব উপলক্ষ্যে বন্ধ স্কুল। তাছাড়াও 3 মার্চ মঙ্গলবার দোলযাত্রা ও 4 মার্চ বুধবার হোলি উৎসব উপলক্ষ্যে সরকারিভাবে বন্ধ থাকবে স্কুল। নবান্ন সূত্রে খবর, স্কুল ছুটির পাশাপাশি 3 ও 4 মার্চ পরপর দুদিন রাজ্যের সরকারি কর্মীরাও ছুটি কাটাবেন। এরপর আগামী 17 মার্চ মঙ্গলবার, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথী উপলক্ষ্যে বন্ধ থাকবে স্কুল। একই সাথে 26 মার্চ বৃহস্পতিবার রামনবমী, 31 মার্চ, মঙ্গলবার মহাবীর জয়ন্তীর পাশাপাশি এর আগে 20 মার্চ মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ইদ উল ফিতর ও 21 মার্চ শনিবার, এন আই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি 22 মার্চ রবিবার থাকায় একসাথে তিন দিন ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা।
অবশ্যই পড়ুন:“যাই হয়ে যাক এই তারিখের মধ্যে বকেয়া DA দিতে হবে রাজ্য সরকারকে!”
এক কথায় বলা যেতে পারে, মার্চের প্রথম দিন অর্থাৎ পহেলা মার্চ থেকে শুরু করে নানান উৎসব মিলিয়ে 31 মার্চ পর্যন্ত বেশিরভাগ দিনই বন্ধ থাকবে স্কুল সহ অন্যান্য সরকারি দপ্তর। এ নিয়ে ওয়াকিবহাল মহলের দাবি, সারা বছর পড়াশোনার চাপ থাকায়, মার্চের ছুটি পড়ুয়াদের মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি দেবে।