সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: প্রতীক্ষার অবসান ঘটল প্রযুক্ত প্রেমীদের। আনুষ্ঠানিকভাবে আজ Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করল দক্ষিণ কোরিয়ান সংস্থা। শুধু তাই নয়, এবার একসঙ্গে তিনটি মডেল লঞ্চ করা হল। আর সঙ্গে লঞ্চ করা হয়েছে এয়ারবাডসও। তবে কী কী ফিচার্স রয়েছে এই মডেলের আর ভারতের বাজারে এই ফ্লাগশিপ মডেল কিনতে গেলে কত টাকা খরচ পড়বে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

Samsung Galaxy S26 সিরিজের ডিসপ্লে

ডিসপ্লের দিক থেকে বরাবরই Samsung চমক দিয়ে থাকে। জানা যাচ্ছে, এই সিরিজে এবার দেওয়া হবে 6.9 ইঞ্চি ডায়নামিক LTPO AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট থাকবে 120Hz। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 2600 নিটস পর্যন্ত, যা ভিডিও দেখা বা গেমিং এর জন্য সেরা পারফরমেন্স দেবে।

প্রসেসর ও পারফরমেন্স

রিপোর্ট অনুযায়ী, এবার Galaxy S26 Ultra মডেলটিতে দেওয়া হবে Snapdragon 8 Elite Gen 5 (Qualcomm) প্রসেসর, Galaxy S26+ এবং Galaxy S26 মডেলে দেওয়া হবে Exynos 2600 প্রসেসর। আর এই পারফরমেন্সের মাধ্যমে যে কোনও ভারী কাজ একেবারে অনায়াসেই করা যাবে।

ক্যামেরাতে বিরাট চমক

বরাবরই Samsung ক্যামেরার দিক থেকে জনপ্রিয়। সেই সূত্রে Galaxy S26 Ultra ফোনটিতে থাকবে 200MP মেইন সেন্সর, 50MP পেরিস্কোপ লেন্স, 10MP টেলিফোটো, 50MP আল্ট্রাওয়াইড এবং 12MP ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা। Galaxy S26+ এবং Galaxy S26 ফোনে থাকবে 50MP মেইন সেন্সর, 12MP আল্ট্রাওয়াইড, 10MP টেলিফোটো, 12MP সেলফি ক্যামেরা মডিউল। এক কথায়, সেলফি বলুন বা ব্লগিং, ক্যামেরার দিক থেকে স্যামসাংয়ের ধারেপাশে আসতে পারবে না অন্য কোনও মডেল।

অন্যান্য ফিচার্স

জানিয়ে রাখি, Galaxy S26 Ultra ফোনটি এবার সর্বোচ্চ 16GB RAM এর ভেরিয়েন্টের বাজারে এসেছে। আর এটির সর্বোচ্চ স্টোরেজ থাকবে 1TB। অন্যদিকে Galaxy S26+ এবং Galaxy S26 ফোনদুটি সর্বোচ্চ 12GB RAM এবং 512GB স্টোরেজের ভেরিয়েন্টে বাজারে এসেছে। তাই স্টোরেজ নিয়েও প্রযুক্তিপ্রেমীদের চিন্তার আর কোনও কারণ থাকবে না।
আরও পড়ুন: ‘ভারত সবসময় ইজরায়েলের পাশে থাকবে!’ বিদেশের মাটিতে বড় বার্তা মোদীর

ভারতের বাজারে দাম কত Samsung Galaxy S26 সিরিজের?

S26 Ultra মডেলটি ভারতের বাজারে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে 12GB + 256GB এর দাম 1,39,999 টাকা, 12GB + 512GB এর দাম 1,59,999 টাকা এবং 16GB + 1TB এর দাম 1,89,999 টাকা। অন্যদিকে Galaxy S26+ ফোনটি ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে 12GB + 256GB এর দাম 1,19,999 টাকা এবং 12GB + 512GB এর দাম 1,39,999 টাকা। পাশাপাশি Galaxy S26 মডেলটিও ভারতের বাজারে দুটি মডেল লঞ্চ করছে। তার মধ্যে 12GB + 256GB এর দাম 87,999 টাকা এবং 12GB + 512GB এর দাম 1,07,999 টাকা। ইতিমধ্যেই ফোনের প্রি-রিজার্ভেশন শুরু হয়েছ। তাই যারা বুক করতে চান তারা Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল স্টোরের মাধ্যমে বুক করে নিতে পারবেন।