সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর ভারত সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের পথে এগোচ্ছে বলেই জল্পনা শুরু হয়েছে। নতুন একটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই কমিশন কার্যকর হলে কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার খরচের কারণে নতুন বেতন কাঠামো দীর্ঘদিনের দাবি ছিল। জেনে রাখা ভালো, ভারতে সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। আর সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি। সেই হিসেবে নতুন অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারি মাসেই। তবে নির্ধারিত সময়ে যদি চালু হয়, তাহলে কর্মচারীদের বেসিক বেতন অনেকটাই বাড়বে আর ফিটমেন্ট ফ্যাক্টরেও পরিবর্তন আসবে এবং এমনকি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাড়বে।

ফিটমেন্ট ফ্যাক্টরে বিরাট পরিবর্তন

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। কিন্তু নতুন কমিশনে তা বাড়িয়ে ৩.৬৮ করা হতে পারে বলে দাবি করা হচ্ছে। আর যদি এই পরিবর্তন কার্যকর হয়, তাহলে ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ২৬,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। আর এর ফলে কেন্দ্রীয় কর্মীদের মাসিক আয় অনেকটাই বাড়বে। এদিকে অনেক কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন, নতুন বেতন কমিশন চালু হলে বকেয়া বা এরিয়ার কীভাবে দেওয়া হবে? সাধারণত নতুন কমিশনের সুপারিশ কার্যকরের তারিখ আর ঘোষণার তারিখের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থেকে থাকে। আর সেই ক্ষেত্রে সরকার আগের তারিখ থেকে বকেয়া বেতন পরিশোধ করে। বিশ্লেষকরা বলছেন, যদি অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়, তাহলে কর্মচারীরা সেই সময় থেকেই এরিয়ার পেতে পারে। আর এতে এককালীন বড় অংকের টাকাও হাতে আসতে পারে।
আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি? বেহালা থেকে দাঁড়াবেন দাদা?

কতজন কর্মচারী উপকৃত হবে?

জানিয়ে রাখি, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে প্রায় ৪৮.৬৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। আর শুধু বেতনে নয়, বরং এর প্রভাব পড়বে দিয়ে ডিএ এবং হাউস রেন্ট অ্যালাউয়েন্সের উপরেও। এখন শুধু এই কমিশন ঘোষিত হওয়ার অপেক্ষা।