সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: ভারতীয় নাগরিকের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবার স্মার্ট সিটিজেনশিপ কার্ড (Smart Citizenship Card) বা সর্বজনীন নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। আর এই নাগরিকত্ব কার্ডের আওতায় জন্ম থেকে শুরু করে বংশ, নিবন্ধন বা অন্যান্য সমস্ত তথ্য উল্লেখিত থাকবে। কিন্তু এই কার্ড পেতে গেলে কী কী করতে হবে আর কীভাবে আবেদন করবেন, কারা পাবেন ইত্যাদি তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কীভাবে করবেন নাগরিকত্বের প্রমাণ?

জানিয়ে রাখি, নির্বাচন কমিশন বারবার জানিয়েছে যে, ভোটার আইডি কার্ড শুধুমাত্র অন্তর্ভুক্তির প্রমাণ, বরং নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। আর এটি একটি পরিচয়পত্র হিসেবে কাজ করে। এমনকি আধার কার্ড পরিচয় ও বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়। এটিকেও নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে দেখানো যায় না। সেই কারণেই এবার এই সিটিজেনশিপ কার্ড দেওয়া হচ্ছে, যার মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করা যাবে। বর্তমানে যাদের জন্ম ২৬ জানুয়ারি ১৯৫০ থেকে ১ জুলাই ১৯৮৭ এর মধ্যে তাদেরকে অবশ্যই ভারতে জন্ম হতে হবে, তবেই ভারতের নাগরিকত্ব মিলবে। দ্বিতীয়ত, যাদের জন্ম ১ জুলাই থেকে ৩ ডিসেম্বর ২০০৪ পর্যন্ত তাদের বাবা কিংবা মায়ের একজনকে অবশ্যই ভারতের নাগরিক হতে। তবে যাদের ৩ ডিসেম্বর ২০০৪ এর পর জন্ম তাদেরকে বাবা-মা দুজনের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে।

নতুন স্মার্ট কার্ডে কী থাকতে পারে?

বিশেষ করে যারা ভারতের নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য এই সিটিজেনশিপ কার্ড হতে পারে একমাত্র সমাধান। এর ভিতরে জাতীয় ডাটাবেস সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালাইজ ভাবে সংরক্ষিত থাকবে। আর হ্যাঁ, এর ভিতর নাম, ছবি থেকে শুরু করে জন্ম তারিখ, জন্মস্থান, ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, সিকিউরিটি কিউআর কোড এবং ডিজিটাল সিগনেচার থাকবে। তবে নাগরিকত্ব সংক্রান্ত বিষয় বহুদিন ধরেই আলোচনা চলছে এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, তাই এই আলোচনা এখন তুঙ্গে। তবে বিরোধী দলগুলি দাবি করছে, নতুন সিটিজেনশিপ কার্ড সাধারণ মানুষের উপর চাপ বাড়াতে পারে। আবার সরকার মনে করছে, ডিজিটাল ডাটাবেস এবং ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা প্রশাসনিক স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াবে। এখন দেখার কবে এই নাগরিকত্ব কার্ড দেওয়া হয়।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়ছে গরমের দাপট, উত্তরে বৃষ্টি, হোলিতে কেমন থাকবে আবহাওয়া? দেখুন আপডেট

নাগরিকত্ব প্রমাণের গ্রহণযোগ্য নীতি

বলে রাখি, বর্তমানে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট ব্যবহার করা যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট এবং আদালতের স্বীকৃত নথি। তবে যদি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়, তবে এবার তা দিয়েই নাগরিকত্ব প্রমাণ করা যাবে। কিন্তু অযথা গুজবে কান দেবেন না।