সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বাংলায় এসে বিরাট উন্নয়নের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রায় ১৮ হাজার ৬০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী। রেল যোগাযোগের আধুনিকীকরণ থেকে শুরু করে জাতীয় সড়ক উন্নয়নকে গুরুত্ব দিলেন তিনি। তবে এই উন্নয়নের মধ্যে কোন কোন প্রকল্প থাকছে?

রেলস্টেশন আধুনিকীকরণে বিরাট উত্থান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যের একাধিক উন্নত রেল স্টেশনের উদ্বোধন করেছেন। সূত্রের খবর, নতুনভাবে এবার সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে কামাখ্যাগুড়ি স্টেশন, তমলুক স্টেশন, হলদিয়া স্টেশন, বরাভূম স্টেশন, আনারা স্টেশন এবং সিউড়ি স্টেশন। আর এই স্টেশনগুলিকে আধুনিক যাত্রী পরিষেবা, উন্নত অবকাঠামো আর ডিজিটাল সুবিধা দিয়েই সাজানো হয়েছে বলে খবর। এদিকে রেল পরিষেবাকে আরও দ্রুত আর নিরাপদ করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানানো হয়েছে, এবার বেলদা ও দাঁতনের মধ্যে তৃতীয় রেল লাইন চালু করা হচ্ছে। আর কলাইকুণ্ডা ও কানিমহুলীর মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং ব্যবস্থাও চালু হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পগুলি চালু হলে ট্রেন চলাচল আরও দ্রুত এবং ঝুঁকিপূর্ণ হবে।
আরও পড়ুন: আজই সবার অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! কীভাবে স্ট্যাটাস চেক করবেন জানুন

নতুন এক্সপ্রেস ট্রেনের সম্ভাবনা

এদিকে এদিন একটি নতুন দূরপাল্লার ট্রেন পরিষেবার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, পুরুলিয়া থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। আর এই পরিষেবা চালু হলে পশ্চিমবঙ্গ আর দিল্লির মধ্যে যোগাযোগ আরও সহজলভ্য হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় সড়ক এবং হাইওয়ে উন্নয়ন প্রকল্প নিয়েও এদিন প্রধানমন্ত্রী বড়সড় ঘোষণা করেন। হ্যাঁ, রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে একাধিক সড়ক প্রকল্পের কাজ শুরু বা উদ্বোধন করা হয়েছে বলে খবর। বিশেষ করে ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার নির্বাচনের প্রতিশ্রুতি ভরিয়ে দিলেন মোদী।