সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গরমের ছুটিতে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টিকিট কাটার আগে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি। কারণ, আগামী তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে (Train Cancelled)। এমনকি প্রায় ৩০টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইস্ট কোস্ট রেল। জানুন বিস্তারিত।

কেন বাতিল করা হচ্ছে ট্রেন?

আসলে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, খুর্দা রোড ডিভিশনের আওতায় পুরী স্টেশনের ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণ উন্নয়নের কাজ চলছে। সেই কারণেই নির্দিষ্ট সময়ের জন্য কিছু ট্রেন বাতিল আর কিছু ট্রেনের সংক্ষিপ্ত রুট করা হয়েছে। আর এই কাজ চলবে মার্চ, এপ্রিল এবং মে মাসজুড়ে। যার ফলে গ্রীষ্মকালীন ভ্রমণের আগে যাত্রীদের সতর্ক থাকা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

বাতিল ট্রেনের তালিকা

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল— ৬৮৪০৯ খুর্দা রোড–পুরী মেমুঃ এই ট্রেনটি বাতিল থাকবে ১৫ থেকে ৩১ মার্চ, ১ থেকে ৩০ এপ্রিল এবং ১ থেকে ১৫ মে। ০৮০১২ পুরী–ভঞ্জপুর স্পেশালঃ এই ট্রেনটি বাতিল থাকবে ১৫, ২০, ২২, ২৭, ২৯ মার্চ; ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ এপ্রিল; ১, ৩, ৮, ১০, ১৫ মে। ০৮০১১ ভঞ্জপুর–পুরী স্পেশালঃ এই ট্রেনটি বাতিল থাকবে ১৪, ১৯, ২১, ২৬, ২৮ মার্চ; ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫, ৩০ এপ্রিল; ২, ৭, ৯, ১৪, ১৬ মে। ৬৮৪১০ পুরী–খুর্দা রোড মেমুঃ এই ট্রেনটি গোটা মার্চ, এপ্রিল ও মে মাস জুড়ে বাতিল থাকবে। ০২৮৪০ পুরী–শালিমার স্পেশালঃ এই ট্রেনটি বাতিল থাকবে ১৬, ২৩, ৩০ মার্চ; ৬, ১৩, ২০, ২৭ এপ্রিল; ৪, ১১ মে। ০২৮৩৯ শালিমার–পুরী স্পেশালঃ এই ট্রেনটি বাতিল থাকবে ১৫, ২২, ২৯ মার্চ; ৫, ১২, ১৯, ২৬ এপ্রিল; ৩, ১০ মে।
আরও পড়ুন: এবার ভারতীয়দের দেওয়া হবে নাগরিকত্ব কার্ড! কারা পাবে জানুন

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল?

এদিকে পুরীগামী মোট ৩০টি দূরপাল্লার এক্সপ্রেস এবং দুরন্ত ট্রেনের রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ১২১৪৫/১২১৪৬ লোকমান্য তিলক–পুরী এক্সপ্রেস এবং ২২২০১/২২২০২ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস। তাই টিকিট কাটার আগে অবশ্যই বাতিল ট্রেনের তালিকা দেখে সিদ্ধান্ত নেবেন।