সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: খাতায় কলমে বসন্ত পড়লেও এখনো পর্যন্ত বাস্তবে তার কোনও ছিটেফোঁটা নেই। সকাল থেকেই ভ্যাঁপসা গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। এমনকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কিন্তু আজ থেকেই বদলাতে চলেছে আবহাওয়া (Weather Update)। হ্যাঁ, বিকালের পর ঝড়বৃষ্টি শুরু হতে পারে বেশ কিছু জেলায়। যার ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়লেও দুপুরবেলার পর থেকে আকাশের পরিস্থিতি আজ বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বিকেলের পর বৃষ্টি শুরু হতে পারে আর সঙ্গে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। তবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতাতেও সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আর ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন: এবার ATM থেকেই তুলতে পারবেন রান্নার গ্যাস! চালু হল বিশেষ পরিষেবা
আবহাওয়া দফতর স্পষ্ট বলছে, আজ থেকেই শুরু হবে বৃষ্টির পর্ব। আর আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। এমনকি ধীরে ধীরে আবারও তাপমাত্রা বাড়বে। আর সবথেকে বড় ব্যাপার, বর্তমানে পশ্চিমবঙ্গে বাতাসের সঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ছে। যার ফলে এই ভ্যাঁপসা গরম বাড়ছে। আর একইসঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। তাই অবশ্যই বাড়ির বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন।