কত টাকা জরিমানা গুনতে হচ্ছে মাহিকে?
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির যে ছেলেবেলা থেকেই বাইকের শখ তা বোঝা যায় খেলোয়াড়ের বাড়ির গ্যারাজ দেখলেই। সেখানেই সাজানো রয়েছে নানান কোম্পানির বিলাসবহুল সব টু হুইলার। এছাড়াও পুরনো দিনের বাইক গুলিকেও নিজের গ্যারেজেই সাজিয়ে রেখেছেন মাহি। অবসর সময় রাঁচির বাড়িতে গেলে প্রায়ই বাইক নিয়ে রাইডে বেরিয়ে পড়েন ধোনি। এবারেও তেমনটাই হয়েছে। জানা যাচ্ছে, রাঁচির বাড়ির একেবারে কাছের একটি সিগনালে ধরা পড়েছে যে, ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। সূত্রের খবর, এই সময় ধোনি নাকি নির্ধারিত গতির থেকে বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। যা ধরা পড়েছে সিগনালে গতি মাপার যন্ত্রে। আর তারপরেই ভারতের প্রাক্তন অধিনায়ককে জরিমানা স্বরূপ 1000 টাকা দিতে হচ্ছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাপ্টেন কুল।MS Dhoni fined Rs 1000 for over-speeding by Ranchi police after a notice from Jharkhand Housing Board. Dhoni joins CSK practice for IPL 2026#MSDhoni#Overspeeding#Ranchihttps://t.co/GLPrlKq9axpic.twitter.com/p6Xj0g222b
— News18 (@CNNnews18) March 4, 2026
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার আপডেটউল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। মাঝে শোনা গিয়েছিল এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও নিজেকে সরিয়ে নেবেন মহেন্দ্র সিং ধোনি। তবে শেষ পর্যন্ত ভক্তদের ইচ্ছেতেই এবারের মতো IPL খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। IPL এর আগে ইতিমধ্যেই নিজ উদ্যোগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহি।

