বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ কোটিপতি হয়ে যেতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর (Lottery Horoscope Prediction)। তবে আকস্মিক অর্থ প্রাপ্তি একমাত্র লটারি কেটেই সম্ভব। সে কারণেই প্রতিদিন দেশের বহু মানুষ লটারিতে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে লটারি কেটে গেলেই যে লাভবান হবেন এমন কোনও কথা নেই। আসলে লটারি থেকে অর্থপ্রাপ্তি নির্ভর করে ব্যক্তির রাশি চক্রের উপর। যে সময় যে রাশির ভাগ্যে অর্থ প্রাপ্তি থাকে তাঁরাই লটারি কেটে কোটি টাকার মুখ দেখতে পান। চলতি মাস অর্থাৎ মার্চের শেষের দিকেও 5 রাশির লটারি থেকে মোটা টাকা আয় হবে।

মার্চ মাসের শেষে লটারি কেটে কোটিপতি হতে পারেন এই 5 রাশি

বৃষ রাশি

এ মাসের শেষের দিকে অর্থাৎ 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বৃষ রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে। কাজেই সুযোগ থাকতে থাকতে কাজে লাগিয়ে ফেলুন। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মার্চের শেষের দিকে এই রাশির ব্যক্তিদের লটারি থেকে ভাগ্য ফিরবেই।

তুলা রাশি

মার্চের শেষ সপ্তাহে লটারি থেকে ভাগ্য ফিরতে পারে তুলা রাশির ব্যক্তিদের। বিশেষত সপ্তাহের মধ্যভাগে এই রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাল ফল করতে দেখা যাচ্ছে। তবে ভুলেও অন্য সময় লটারি কাটা যাবে না।

বৃশ্চিক রাশি

মার্চের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্যও মন্দ নয়। এই সময় আর্থিক যোগ রয়েছে বৃশ্চিকের জাতক জাতিকাদের। তাই খুব মন চাইলে একটি লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য ফিরলেও ফিরতে পারে এক টিকিটেই। তবে বেশি লটারি কাটার দিকে এগোবেন না।

কুম্ভ রাশি

মার্চ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির ভাগ্যে লটারি থেকে বিপুল অর্থ আয়ের সুযোগ রয়েছে। তাই এই সময় লটারি কেটে নিজের ভাগ্য বদলের সুযোগ হাতছাড়া করলে চলবে না। বেশি টাকার লটারি কাটা যেতে পারে তবে একবার ভাগ্য না ফিরলে একাধিক লটারি কেটে বেশি অর্থ খরচ করা যাবে না।
অবশ্যই পড়ুন:মে মাসের পর আর মিলবে না যুবসাথী প্রকল্পের টাকা?

মীন রাশি

আগামীকাল থেকে মার্চ মাসের শেষ দিনের মধ্যে যেকোনও সময় লটারি কাটতে পারেন মীন রাশির ব্যক্তিরা। এই নির্দিষ্ট সময়ে লটারি থেকে মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। ভাগ্য সহায় হলে কোটিপতি হয়ে যেতে পারেন।
(লটারি কাটা নিতান্তই ব্যক্তিগত বিষয়। এতে অর্থহানীর ঝুঁকি রয়েছে। আমরা কাউকেই লটারি কাটার জন্য উৎসাহ দিই না।)