বিক্রম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চলতি ফেব্রুয়ারিতে বিভিন্ন স্থানীয় উৎসব সহ একাধিক কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল দেশের একাধিক ব্যাঙ্ক। আসন্ন মার্চেও একইভাবে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, 2026 সালের মার্চ মাসে হোলি, ঈদ-উল-ফিতর সহ একাধিক স্থানীয় উৎসব সহ বিভিন্ন কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক (March Bank Holiday)। যদিও এই সময় মোবাইল ব্যাঙ্কিং, ATM এর মতো পরিষেবা গুলির সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। মার্চে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন।

মার্চ মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

2 মার্চ, 2026: মার্চ মাসের দ্বিতীয় দিন হোলিকা দহন উপলক্ষ্যে কানপুর এবং লখনউ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন উত্তরপ্রদেশের এই দুই জায়গায় ব্যাঙ্কে গিয়েও মিলবে না কোনও রকম পরিষেবা। 3 মার্চ, 2026: মার্চ মাসের তৃতীয় দিন অর্থাৎ 3 মার্চ দোলযাত্রা/ধুলান্ডি/হোলিকা দহন উপলক্ষ্যে বোলপুর, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, নাগপুর, পানাজি, রাঁচি, পাটনা, হায়দরাবাদ, ভোপাল এমনকি বিজয়ওয়াড়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। 4 মার্চ, 2026: হোলি/ইয়াওসাং উপলক্ষ্যে আহমেদাবাদ, আইজল, ভুবনেশ্বর, চন্ডিগড়, দেরাদুন, ইম্ফল, জম্মু, নয়া দিল্লি, শিলং, রায়পুর, আগরতলা, কানপুর, লখনউ এমনকি শিমলাতেও বন্ধ থাকবে একাধিক ব্যাঙ্ক। 13 মার্চ, 2026: চাপচার কুট ডে উপলক্ষ্যে মিজোরামের আইজল এবং জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 17 মার্চ, 2026: শব ই কদর উপলক্ষে এদিন ইম্ফল এবং জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 19 মার্চ, 2026: এদিন উগাদি উৎসব/তেলেগু নববর্ষ/সাজিবু নংমাপনবা/প্রথম নবরাত্রি উপলক্ষ্যে বোলপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি, শ্রীনগর, বিজয়ওয়াড়াতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আর কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক?

উপরিউক্ত তারিখগুলি ছাড়াও 20 মার্চ ঈদ-উল-ফিতর অর্থাৎ রমজান/জুমাত উল বিদা উপলক্ষ্যে আগরতলা, আহমেদাবাদ, বোলপুর, ভোপাল, আইজল, ভুবেনেশ্বর, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, পানাজি, পাটনা, শ্রীনগর, বিজয়ওয়াড়া ও তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
অবশ্যই পড়ুন:ফ্রি LPG সিলিন্ডার সহ ৮৫৩ টাকা করে দিচ্ছে সরকার, কারা পাবেন দেখে নিন
এছাড়াও 21 মার্চ, ইদ-উল-ফিতর উপলক্ষ্যে আইজল, আহমেদাবাদ, ভোপাল, চন্ডিগড়, কলকাতা, জয়পুর, মুম্বই, নাগপুর, লখনউ, পাটনা, রাঁচির মতো একাধিক জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। রামনবমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী 26 মার্চে। এই দিনে কলকাতা, জয়পুর, কানপুর ভুবনেশ্বর, আমেদাবাদ, মুম্বই, নাগপুর, রাঁচি, হায়দরাবাদ, ভোপাল, পাটনা, সিমলার মতো এলাকায় ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একই কারণে পরের দিন 27 মার্চেও ব্যাঙ্ক বন্ধ থাকবে উল্লিখিত বেশিরভাগ জায়গাতেই। এছাড়াও মাসের শেষ দিন 31 মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা, বোলপুর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, কানপুর, নয়া দিল্লি, রাঁচি, রায়পুর সহ একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।