বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে এমনিতেই বেড়েছে রান্নার গ্যাসের দাম (LPG Booking Rule Change)। সিলিন্ডার পিছু গৃহস্থালির রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পাওয়ায় পকেটে ছ্যাঁকা লেগেছে মধ্যবিত্তের। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রকে তুলোধোনা করছে বিরোধীরা। ঠিক সেই আবহে রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড় বদল আনল তেল কোম্পানিগুলি। জানা যাচ্ছে, এবার থেকে আর প্রথম গ্যাস বুক করার 15 দিনের মাথায় দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। তাহলে?
প্রথম সিলিন্ডার বুক করার কতদিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, গৃহস্থালির রান্নার গ্যাস বুক করার ক্ষেত্রে এতদিন যে নিয়ম ছিল তা হল, একজন গ্রাহক প্রথম সিলিন্ডার বুক করার 15 দিনের মাথায় চাইলে দ্বিতীয় সিলিন্ডার বুক করতে পারতেন। তবে এবার থেকে আর সেই নিয়ম থাকছে না। জানা যাচ্ছে, এখন থেকে প্রথম সিলিন্ডার বুক করার 21 দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করতে পারবেন গ্রাহকরা। বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সফটওয়্যারেও এই নতুন নিয়ম আপডেট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এমন পদক্ষেপের পর প্রশ্ন উঠছে হঠাৎ কেন গ্যাস বুকিংয়ের নিয়ম বদলে ফেলা হল? এ নিয়ে অবশ্য বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি গ্রাহকদের আশ্বস্ত করে বলছে গ্যাসের কোনও ঘাটতি নেই। সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে রবিবারও প্ল্যান্ট খোলা রাখা হবে। তবে কিছু বিশেষ নির্দেশিকার কারণে এই নতুন নিয়ম চালু করেছে তেল কোম্পানিগুলি।
অবশ্যই পড়ুন:আর কোনও অভিযোগ থাকবে না! বন্দে ভারত নিয়ে চরম সুখবর দিল রেল
বলাই বাহুল্য, তেল কোম্পানি গুলির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়মে দ্বিতীয় গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে 21 দিন অপেক্ষা করতে হলেও সিলিন্ডারের ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে আগের নিয়মই চালু থাকছে। অর্থাৎ গ্রাহকদের সুবিধার্থে গ্যাস বুকিং করার 24 ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে গ্যাসের সিলিন্ডার। কয়েকটি সূত্রের দাবি, প্রাথমিকভাবে এই নিয়ম চালু করা হলেও আগামী দিনে পাকাপাকিভাবে 21 দিন পর গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম কার্যকর করা হবে। তাতে আর ইচ্ছেমতো বুক করা যাবে না রান্নার গ্যাস...