সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মার্চ মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর। দোল, হোলি, ঈদ-উল-ফিতর, রামনবমী সহ একাধিক সামাজিক উৎসবের কারণে এই মাসে একাধিক ছুটি (March Month Holidays) ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে সরকারি দফতরে কর্মরতরা এবার একসঙ্গে টানা ছুটির সুযোগ পেতে চলেছে। নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তালিকা। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

মাসের শুরুতেই টানা ছুটি

প্রথমেই আসি ৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। তারপর ৪ মার্চ বুধবার হোলি উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ ছুটি। তাই এই দিনও অফিস বন্ধ থাকবে। আর এই দু’দিনের ছুটি কাজে লাগিয়ে স্বল্প সময়ের জন্য হোলিতে ভ্রমণ করে আসতে পারেন। বিশেষ করে উত্তরবঙ্গ ট্রিপ বা পুরুলিয়া, দিঘার কাছাকাছি পর্যটনকেন্দ্রে ঘোরার সুযোগ রয়েছে।

এছাড়াও রয়েছে একাধিক ছুটি

এদিকে ১৭ মার্চ মঙ্গলবার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই দিন রাজ্য সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হচ্ছে। তারপর ২৬ মার্চ বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। আর ৩১ মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারি দফতরগুলি বন্ধ থাকবে। এই ছুটিগুলোকে কেন্দ্র করে একদিনের বা ছোট ভ্রমণের পরিকল্পনা তো করা যেতেই পারে। শুধু তাই নয়, মার্চ মাসে মুসলিম সম্প্রদায়ের জন্য রয়েছে বড় উৎসব ঈদ-উল-ফিতর। সেই উপলক্ষে ২০ মার্চ শুক্রবার ঈদের আগের দিন বিশেষ ছুটি থাকবে। ২১ মার্চ শনিবার ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি থাকবে, আর ২২ মার্চ রবিবার তো ছুটি রয়েছে। এক্ষেত্রে টানা তিনদিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের।
আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজার বিনিয়োগেই কোটিপতি! জানুন বিনিয়োগের আসল ফর্মুলা

মার্চ মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

এদিকে ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, মার্চ মাসে বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার মধ্যে পাঁচটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রয়েছে। আর বিভিন্ন আঞ্চলিক এবং ধর্মীয় ছুটি রয়েছে। তবে ৩ মার্চ দেশের বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। তাই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ থাকলে আগেভাগে সেরে নিয়ে নিন।