বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar Prakalpa)। এবার সেই প্রকল্পের মাসিক ভাতা কবে ঢুকবে তা নিয়েই যথেষ্ট চিন্তিত উপভোক্তারা। সম্প্রতি রাজ্য সরকারের তরফে অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানোর পরই মুখে এক গাল হাসি ফুটেছিল বাংলার নারীদের। কথামতো ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতা অ্যাকাউন্টে ঢুকছিল। তবে মার্চ মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চিন্তায় অনেকেই। প্রশ্ন উঠছে, আদৌ কি এ মাসে ঢুকবে লক্ষীর ভান্ডারের টাকা? নাকি ভোট পর্ব মিটিয়ে একেবারে তিন মাস পর দেওয়া হবে এই প্রকল্পের অর্থ?
3 মাস ঢুকবে না লক্ষীর ভান্ডারের টাকা?
রাজ্য সরকারের তরফে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা 500 টাকা করে বাড়ানো হয়েছে। এরফলে বর্তমানে সাধারণ শ্রেণি মুক্ত মহিলারা 1000 টাকার বদলে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাচ্ছেন মাসে 1700 টাকা করে। তবে মে মাসে এখনও লক্ষ্মীর ভান্ডারের টাকা না আসায় চিন্তায় পড়ে গিয়েছেন একটা বড় অংশের সুবিধাভোগী। জানা যাচ্ছে, নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় 20 লাখ মহিলাকে। বর্তমানে তাঁদের বিভিন্ন নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে টাকা পাঠানোর কাজ। ফলে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মার্চ মাসে লক্ষীর ভান্ডারের টাকা পেতে সামান্য দেরি হলেও হতে পারে। তবে খুব বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
অবশ্যই পড়ুন:ব্যাঙ্ক জালিয়াতি হলেও ফেরত মিলবে টাকা! গ্রাহকদের বিরাট সুখবর দিল RBI
কয়েকজন সরকারি আধিকারিকের দাবি, প্রথমত নতুন প্রকল্প যুবসাথী ও ভূমিহীন ক্ষেতমজুর নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার। তার উপর লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, ইমাম ভাতা, পুরোহিত ভাতার মতো একাধিক প্রকল্প তো রয়েছেই। তাছাড়াও নতুন করে লক্ষী ভান্ডার প্রকল্পে লাখ লাখ মহিলা জুড়ছেন। কাজেই সবমিলিয়ে টাকা পেতে সামান্য দেরি হবে। তবে 3 মাস পর লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এমন খবর একেবারে ভুয়ো। নতুন আবেদনকারী সহ পুরনো সুবিধাভোগীরা সকলেই মার্চ মাসের মধ্যেই টাকা পাবেন।