বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতী থেকে শুরু করে মহিলা, কমবেশি সকলের কথা চিন্তা করে একের পর এক নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে পুরোহিত ভাতা, বেকার ভাতা, মোয়াজ্জেম ভাতা, কৃষক বন্ধু, লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) এমনকি ভূমিহীন ক্ষেতমজুরের মতো একাধিক প্রকল্প থেকে আর্থিক সাহায্য পান রাজ্যের কয়েক কোটি মানুষ। তবে এইসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। এবার সেই লক্ষ্মীর ভান্ডার নিয়েই মিলল বড় আপডেট।

এপ্রিলেই বন্ধ হবে হাজার হাজার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট!

রাজ্য সরকারের লক্ষী ভান্ডার প্রকল্প থেকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পান বাংলার লক্ষীরা। নতুন করে রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের সাথে জুড়েছেন 25 লাখেরও বেশি মহিলা। তাছাড়াও নতুন করে আরও অসংখ্য 25 ঊর্ধ নারী এই প্রকল্পে আবেদন করেছেন। তাঁদের অ্যাকাউন্টে একে একে ঢুকবে রাজ্য সরকারের এই প্রকল্পের অর্থ। তবে কমবেশি অনেকেই হয়তো জানেন, লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে বারবার কড়া হয়েছে প্রশাসন। রাজ্যে বিগত দিন গুলিতে যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ভুয়ো নামে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাতে আগামী দিনে যাতে সঠিক অর্থাৎ যোগ্য ব্যক্তির হাতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা যায় সেদিকে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের। কয়েকটি সূত্র মারফত খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের যাচাই পর্ব। অর্থাৎ এই প্রক্রিয়ার অধীনে রাজ্য সরকারের তরফে যাচাই করে দেখা হবে কোনও অযোগ্য এই প্রকল্প থেকে টাকা তুলছেন কিনা। যদি সেটা হয় সে ক্ষেত্রে তৎক্ষণাৎ বাতিল করা হবে সেই অ্যাকাউন্ট।
অবশ্যই পড়ুন:দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া! আজকের আবহাওয়া
শোনা যাচ্ছে, যেসব ব্যক্তিরা 25 থেকে 60 বছরের মধ্যে নন, এদিকে আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষীর ভান্ডারের টাকা নিচ্ছেন তাঁদের অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে। একই সাথে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো নেই এমন কয়েক হাজার অ্যাকাউন্ট লক্ষীর ভান্ডারের ভাতা থেকে বঞ্চিত হবে বলেই সূত্রের খবর। কাজেই এপ্রিলে লক্ষীর ভান্ডারের অ্যাকাউন্ট বাতিল হওয়ার আগে সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন।