বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র তিনটে। ঠিক সেই পর্বে বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সহ অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংয়ের নাম ঘোষণা করল শাহরুখ খানের দল। যে সিদ্ধান্ত একেবারে অপ্রত্যাশিত। নাইট ভক্তরা আশা করছিলেন, হয়তো ক্যামেরন গ্রিন বা সুনীল নারিনকে করা হবে ভাইস ক্যাপ্টেন। তবে সেই ধারণা বদলে গেল মঙ্গলবার সন্ধ্যায়।
অজিঙ্কা রাহানের ডেপুটি রিঙ্কু সিং
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে নিজের ছাপ রাখার সুযোগ পাননি রিঙ্কু সিং। সবচেয়ে বড় কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে মৃত্যু হয় ভারতীয় তারকার বাবর। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে জগতের মোহ মায়া ত্যাগ করেছিলেন তিনি। পরবর্তীতে বাবার শেষকৃত্য সম্পন্ন করে জাতীয় দায়িত্ব পালন করতে ছুটে যান রিঙ্কু। তবে ফাইনালের একাদশে জায়গা হয়নি তাঁর। কিন্তু তা হলেও দলের জন্য জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। এবার সেই প্লেয়ারকেই তাঁর পরিশ্রমের পুরস্কার দিল KKR। মঙ্গলবার সন্ধ্যা হতেই নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের নতুন সহ অধিনায়ক হিসেবে রিঙ্কুর নাম ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স। প্রিয় দলের ভাইস ক্যাপ্টেনের আসনে ভারতীয় তারকার নাম দেখতে পেয়ে একেবারে চমকে উঠেছিলেন ভক্তরা। আসলে অনেকেই এই ভূমিকায় রিঙ্কুর নাম আশাই করতে পারেননি। কিন্তু তা হলেও এ বছর অজিঙ্কা রাহানের ডেপুটি রিঙ্কু।

উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছিল রাহানে নন বরং রিঙ্কু সিংকেই করা হবে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক। তবে সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং রাহানেকেই পুনরায় অধিনায়কের আসনে বহাল রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।