বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পরও কম ধাক্কা খেতে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়েছিলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে খ্যাত হর্ষিত রানা। যার কারণে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি। এরপর বিশ্বকাপের মাঝে হঠাৎ চোট পান 18 কোটির মাথিশা পাথিরানা। একের পর এক প্লেয়ারের চোট নিয়ে মাথায় একপ্রকার আকাশ ভেঙে পড়ে অবস্থা KKR এর। ঠিক সেই আবহে এবার শাহরুখ খানের দলের চিন্তা বাড়ালেন আরও এক নাইট তারকা।

KKR এর চিন্তা বাড়িয়ে দিলেন এই ভারতীয় পেসার

গত বছর চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলে থাকলেও মাঠে বল হাতে দেখা যায়নি তাঁকে। জম্মু ও কাশ্মীরের পেসার উমরান মালিককে বিশ্রামেই রেখেছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও নতুন সিজনের আগেই মাঠে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন তিনি। অনুশীলনে ঘাম ঝরিয়ে নজর কেড়েছেন দলের কর্তাদের। মূলত সে কারণেই শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে তাঁকে 75 লাখ টাকার বিনিময়ে রিটেইন করিয়ে নেয় KKR। নাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভক্তদের আশা আসন্ন সিজনে হয়তো দলের হয়ে জ্বলে উঠবেন এই প্লেয়ার। উমরানকে নিয়ে যখন স্বপ্ন দেখছেন KKR ভক্তরা, ঠিক সেই সময় তাঁদের মুখে কার্যত চুনকালি লেপে দিলেন তিনি! সম্প্রতি নভি মুম্বইয়ে অনুষ্ঠিত ডি ওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে ব্যাটসম্যানদের হাতে বেজায় পেটানি খেয়েছেন এই নাইট তারকা। বছর 26 এর উমরানকে বাগে পেয়ে নিজেদের মতো করে রান তুলেছিলেন ব্যাটসম্যানরা।  
অবশ্যই পড়ুন:শহরবাসীর জন্য সুখবর, এবার গঙ্গার বুকে চলবে ওয়াটার মেট্রো… অনুমতি দিল নবান্ন
হ্যাঁ, ডি ওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে টাটা স্পোর্টস ক্লাবের হয়ে মুম্বই কাস্টমসের বিপক্ষে মাঠে নামতেই সে দলের ব্যাটসম্যানরা তাঁকে কার্যত জবাই করেন। লজ্জার বিষয়, এই ম্যাচে অনামি ক্রিকেটারদের মাত্র 2 ওভার বল করে 59 রান দিয়েছিলেন KKR পেসার উমরান। যা দেখার পর নাইট ভক্তদের বেশিরভাগেরই বক্তব্য, ভারতীয় অনামি প্লেয়ারদেরই সামলাতে পারছেন না, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের কীভাবে ঠেকাবেন! ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঠিক আগে ভারতীয় বোলারের এমন ছন্দপতন KKR এর দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে।