বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 IPL সিজনের চ্যাম্পিয়ন দল (Kolkata Knight Riders) যে পরের বছর এভাবে মুখ থুবড়ে পড়বে সে কথা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি ভক্তরা। তবে না ভেবে থাকলেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলের সাথে গত বছর এমনটাই হয়েছিল। তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দেখানো পথে হেঁটে অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকেই যাত্রা শেষ করেছিল কলকাতা। তবে এবছর নিজেদের হিসেব বুঝে নেবে KKR। সেই মতোই, দল গড়েছে নাইট ম্যানেজমেন্ট। তবে নাইট ভক্তদের একটা বড় অংশের প্রশ্ন, এ বছর কে হবেন KKR এর অধিনায়ক? জানা যাচ্ছে, 2026 সিজনের জন্য ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গিয়েছেন এক ভারতীয় ক্রিকেটার।

2026 সিজনে KKR এর অধিনায়ক হলেন ইনি!

প্রথমদিকে জানা গিয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে এ বছরের 26 মার্চ থেকে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে IPL 2026 সিজন শুরু হবে আগামী 28 মার্চ থেকে। সেই আসরের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স সহ বাকি দলগুলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই এবার ভারতীয় দলের প্লেয়াররাও বিশ্রাম পর্ব কাটিয়ে নিজ নিজ দলের হয়ে অনুশীলন শুরু করবেন। এমতাবস্থায় শোনা যাচ্ছে, চুপিসারে এক ভারতীয় ক্রিকেটারকে অধিনায়ক করে দিয়েছে KKR! আসলে কলকাতা নাইট রাইডার্সের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও গুগলে KKR অধিনায়ক বা KKR Captain লিখে সার্চ করলেই দেখাচ্ছে টিম ইন্ডিয়ার একসময়ের নিয়মিত সদস্য অজিঙ্কা রাহানের নাম। এই ভারতীয় তারকা গত বছর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক থাকলেও এ বছর তিনিই অধিনায়ক হচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে একটা বড় অংশের নাইট ভক্তের মনে। শাহরুখের ম্যানেজমেন্টও এ বিষয়ে মুখ খোলেনি। তবে গুগল বলে দিচ্ছে IPL 2026 এ KKR এর অধিনায়ক থাকছেন অজিঙ্কা রাহানেই। আর তারপরেই ক্রিকেট ভক্তদের অনেকেই বলছেন, তাহলে কি চুপি চুপি রাহানেকেই নতুন করে অধিনায়ক করল KKR!
অবশ্যই পড়ুন:হাওড়া ব্রিজ ব্যবহার করার জন্য ৪ কোটি টাকা করে দেবে কলকাতা পুরভাস
উল্লেখ্য, মাঠ থেকে মে মাসের মধ্যে দেশের অন্তত 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে চলবে ভোট গ্রহণ পর্ব। মূলত সে কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা করতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 28 মার্চ থেকে IPL শুরুর ঘোষণা করেছে সম্প্রচারকারী সংস্থা। তবে সেই ম্যাচ কোথায় আয়োজিত হবে তা জানানো হয়নি BCCI এর তরফে। তবে শোনা যাচ্ছে IPL এর ফাইনাল অনুষ্ঠিত হবে গতবারের চ্যাম্পিয়ন RCB র ঘরের মাঠ চিন্নাস্বামীতে।