বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ লিগ শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে। তার আগেই একের পর এক ধাক্কা খেতে হচ্ছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। প্রথমত বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে তাদের। এরপর থেকেই একের পর এক বোলারকে নিয়ে চিন্তা বেড়েছে নাইট ম্যানেজমেন্টের। তবে ভক্তদের আশা, এবছর পুরোপুরি তৈরি হয়েই তবে মাঠে নামবে KKR। নাইট ভক্তদের অনেকেরই দাবি, এবারের IPL টা জিতবেন তাঁরাই।

IPL 2026 এর চ্যাম্পিয়ন হবে KKR?

মুস্তাফিজুর রহমানকে বিদায় দেওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে চোট পান গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকেই বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে ছিলেন এই খেলোয়াড়। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল IPL এর প্রথমদিকে না হলেও মাঝামাঝি সময়ে KKR এ যোগ দেবেন তিনি। তবে সম্প্রতি শোনা গিয়েছে, গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে গেলেন রানা। যা শাহরুখ খানের দলকে বিরাট ধাক্কা দিয়েছে। এখানেই শেষ নয়, 18 কোটির পেসার লঙ্কান তারকা মাথিশা পাথিরানা কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পান। খেলোয়াড়ের চোট বেশ গুরুতর হওয়ায় এখনও তাঁর IPL খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এক কথায় দ্বিতীয় বোলারকে নিয়েও চিন্তায় কলকাতা। যদিও সদ্য মুস্তাফিজুরের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে তাঁকে নিয়েও চিন্তা বেড়েছে KKR এর। কারণ পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে IPL খেলতে আসায় আফ্রিকার এই প্লেয়ারের বিরুদ্ধে নাকি কঠোর ব্যবস্থা নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। একই পথে হাঁটতে পারে PSL এর কর্তারাও।
অবশ্যই পড়ুন: ফিরিয়ে দিতে হবে সিলিন্ডার, মিলবে না LPG কানেকশন! এদের জন্য বড় নির্দেশ কেন্দ্রের
সব মিলিয়ে, যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা সত্ত্বেও ভক্তদের আশা, এ বছর চ্যাম্পিয়ন হবে KKR ই। যুক্তি হিসেবে তাঁদের দাবি, KKR এর হয়ে ওপেনিং করবেন নিউজিল্যান্ডের দুই দুর্ধর্ষ প্লেয়ার ফিন অ্যালেন ও টিম শেইফার্ট। ওদিকে সুনীল নারিন থেকে শুরু করে ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েলের মতো ক্রিকেটার রয়েছে। তাছাড়াও বোলিং বিভাগ নিয়ে চিন্তা থাকলেও IPL শুরুর আগেই দুর্ধর্ষ প্লেয়ারকে রানার বিকল্প বানাবে দল। এছাড়াও এবার উমরান মালিক, বৈভব আরোরাদের হাতে সুযোগ রয়েছে নিজেদের কামাল দেখানোর। ভক্তদের দাবি, সবদিক আটঘাট বেঁধেই এবছর IPL চ্যাম্পিয়ন হতেই নামছে KKR!