বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Jio (Jio International Roaming)। জানা যাচ্ছে, এবার থেকে বিদেশে গিয়েও বাড়িতে কল করতে পারবেন গ্রাহকরা। করা যাবে SMS ও। আসলে ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে বিনামূল্যে SMS পরিষেবা চালু করছে মুকেশ আম্বানির মালিকানাধীন এই সংস্থাটি। এর জন্য করতে হবে শুধুমাত্র একটি কাজ। আর সেটা হলেই ফ্রি SMS থেকে শুরু করে আউটগোয়িং কলটাও করতে পারবেন আপনি। লাগবে না কোনও অতিরিক্ত চার্জ।

এই কাজ করলেই ফ্রিতে আন্তর্জাতিক কল করতে পারবেন

দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio গ্রাহকদের জন্য একটি বিশেষ সার্ভিস চালু করেছে। এই সার্ভিস অফারের দৌলতে একজন গ্রাহক নিজের Jio সিম থেকেই বিদেশে গিয়ে বাড়িতে ইন্টারন্যাশনাল রোমিং কল করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয় করা যাবে SMS ও। এর জন্য ব্যক্তিকে বিদেশে গিয়ে শুধুমাত্র নিজের ফোনটিকে WiFi এর সাথে কানেক্ট করে নিতে হবে। তাহলেই ইন্টারন্যাশনাল রোমিং কল ও SMS এর সুবিধা মিলবে বিনামূল্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কীভাবে এই সুবিধা পাবেন? Jio বলছে, এই বিশেষ সুবিধাটি পেতে হলে গ্রাহকের সিমে অবশ্যই Jio র ইন্টারন্যাশনাল রোমিং রিচার্জ প্ল্যান অ্যাক্টিভ থাকতে হবে। তবেই বিদেশে গিয়ে WiFi কানেক্ট করে এই বিশেষ সুবিধার লাভ তুলতে পারবেন গ্রাহকরা। এর জন্য বিদেশে গিয়ে নিজের ফোনে WiFi কলিং এর অপশন এনাবেল করে দিন। এটা করলেই কাজ শেষ। এরপর থেকে Jio সিমের দৌলতে WiFi ব্যবহার করে অনায়াসে দেশে যে কাউকে ফ্রিতে কল বা মেসেজ করতে পারবেন আপনি।
অবশ্যই পড়ুন: স্ট্যাটাসে এই একটি লেখা দেখলেই ঢুকবে ভূমিহীন ক্ষেতমজুরের ৪০০০ টাকা, চেক করুন
প্রসঙ্গত, সংস্থাটির তরফে পাওয়া তথ্য অনুযায়ী বিদেশে ঘুরতে যাওয়া গ্রাহকদের জন্য ইনকামিং এবং SMS পরিষেবা থাকাটা যে অত্যন্ত জরুরি সেটা জেনেই নতুন অফার নিয়ে আলোচনাও চলেছে। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সূত্রের খবর, একজন ব্যক্তি চাইলে Jio সিমে WiFi কানেকশন ব্যবহার করে ব্যাঙ্কের OTP বা ট্রানজাকশন অ্যালার্ট এর মতো অতিরিক্ত সুবিধাও পেতে পারেন।