বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব পড়েছে ভারতেও। দাম বেড়েছে গৃহস্থালির রান্নার গ্যাসের। শুধু তাই নয়, প্রিমিয়াম পেট্রলের দামও বেড়েছে ইতিমধ্যেই। ইরান যুদ্ধের কারণে আগামীতেও বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন বিশ্ববাসী। সেই সব আশঙ্কাকে সামনে রেখে এবং LPG সংকটের কারণে বিভিন্ন ক্যাটারিং ইউনিটগুলিকে রান্নার পদ্ধতি বদলে ফেলার নির্দেশ দিল IRCTC।
LPG সঙ্কটকে সামনে রেখে বড় নির্দেশ IRCTC র
ভারতীয় রেলের অধীনে বিভিন্ন ট্রেন এবং স্টেশনে খাওয়ার সরবরাহ করে থাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC। এই সংস্থার অধীনে যেসব ক্যাটারিং পার্টনার বা ক্যাটারিং ইউনিটগুলি থাকে তাঁরাই রেলের বিভিন্ন খাবার রান্না করে থাকে। এবার সেইসব ক্যাটারিং ইউনিটগুলিকে নতুন নির্দেশ দিল IRCTC। সম্প্রতি IRCTC র তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য LPG সিলিন্ডার সংকটের কথা মাথায় রেখে এবার থেকে মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেকট্রনিক ইন্ডাকশন সিস্টেমে রান্নার উপর জোর দিতে হবে রেলের বিভিন্ন ফুড সেন্টারগুলিকে। রেল সূত্রে খবর, আগামী দিনে সমস্যা দেখা দিলে যাতে রান্নার গ্যাস বা LPG র উপর নির্ভর করে বসে থাকতে না হয় সেজন্যই ইন্ডাকশন এবং মাইক্রোওয়েভ ওভেন গুলিকে একপ্রকার বাধ্যতামূলক করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: সংকটের দিন শেষ! ভারতে আসছে হাজার হাজার টন LPG
এখানেই শেষ নয়, বিভিন্ন রেলওয়ে স্টেশনে থাকা ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এমনকি জন আহার স্টলগুলিতেও ইন্ডাকশন এবং মাইক্রোওয়েভ ওভেন সহ অন্যান্য ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে রেডিমেড খাওয়ার যেমন পাউরুটি, স্যান্ডউইচ, কেকের মতো খাবারগুলি বেশি করে মজুদ রাখতে বলা হয়েছে বিভিন্ন ক্যাটারিং ইউনিটগুলিকে। রেল বলছে, LPG সংকট দেখা দিলেও যাতে রেল যাত্রীদের খাওয়ার সরবরাহ অব্যাহত থাকে সে জন্যই এমন পদক্ষেপ।