বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ঢাকে কাঠি পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026 Retirement)। 28 মার্চ থেকেই শুরু হচ্ছে বহু আপেক্ষিত IPL 2026। আপাতত প্রথম পর্বের 20 ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ম্যাচের সূচিও প্রকাশ করবে BCCI। প্রত্যেক বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়ে ওঠে তরুণদের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মোড়। অনেক ক্ষেত্রে আবার এই IPL থেকেই নিজেদের ক্রিকেট জীবনে দাড়ি টানেন অভিজ্ঞ প্লেয়াররা। এ বছরেও তেমনই কিছু ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, এবারের IPL শেষ হওয়া মাত্রই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি সহ মোট 5 জন প্লেয়ার।
IPL 2026 শেষ করেই অবসর নিতে পারেন এই 5 খেলোয়াড়
মহেন্দ্র সিং ধোনি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বহুদিন হল। বর্তমানে ভক্তদের জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে মানিয়ে নিচ্ছেন ধোনি। তবে রিপোর্ট যা বলছে তাতে, 44 বছর বয়সী ভারতীয় তারকা এবছরই IPL শেষ করে ক্রিকেট থেকে চিরতরে অবসর নিতে পারেন। কেননা এ বছরের জুলাই মাসেই 45 বছরে পা দেবেন মাহি। তাছাড়াও গত সিজন থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। এছাড়াও বেশ কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে। তাই এ বছরই IPL এ শেষ বারের মতো দেখা যেতে পারে ক্যাপ্টেন কুলকে।
মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার দাপুটে বোলার মিচেল স্টার্ক এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই অবসর নিয়ে নিতে পারেন। তবে সব ধরনের ক্রিকেট থেকে নয় বরং ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ থেকেই অবসর নিতে পারেন তিনি। কারণ এই অজি তারকা আগেই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তাঁর প্রাধান্যের জায়গা টেস্ট ক্রিকেট। ফলে, এবারের IPL শেষ হয়ে গেলেই হয়তো টেস্ট ছাড়া সব ধরনের টিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন এই খেলোয়াড়।
ইশান্ত শর্মা
এবছর শেষবারের মতো গুজরাতের হয়ে IPL খেলতে দেখা যেতে পারে ইশান্ত শর্মাকে। ভারতের এই দাপুটে বোলার বর্তমানে 37 বছরে পা রেখেছেন। তবে বয়সটা খেলোয়াড়ের কাছে সে অর্থে বড় ফ্যাক্টর না হলেও নতুন নতুন বোলারদের আগমনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর কদর অনেকটাই কমেছে। তাই এবার IPL খেলেই নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি।
সুনীল নারিন
ক্যারিবিয়ান তারকা তথা কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অস্ত্র সুনীল নারিন এ বছরই শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা ইতিমধ্যেই পুরোনো বন্ধু আন্দ্রে রাসেল IPL কে বিদায় জানিয়েছেন। কলকাতায় বলতে গেলে তার সঙ্গী সে অর্থে কেউ নেই। তাছাড়াও বয়স 38 এর ঘরে। সবমিলিয়ে 170 এর বেশি উইকেট নেওয়া এই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার এ বছরই IPL থেকে হাত গুটিয়ে নিতে পারেন।
অবশ্যই পড়ুন:স্ট্যাটাসে এই একটি লেখা দেখলেই ঢুকবে ভূমিহীন ক্ষেতমজুরের ৪০০০ টাকা, চেক করুন
অজিঙ্কা রাহানে
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে এবছরের পর আর হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে না। 37 বছর বয়সী এই খেলোয়াড় ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে নামলেও IPL এ এতদিন তাঁকে সে অর্থে গুরুত্ব দেয়নি দলগুলি। যদিও 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে অল্প দামে KKR কিনে নেওয়ায় এই মুহূর্তে নাইট দলে গুরুত্ব রয়েছে তাঁর। কিন্তু তা হলেও এ বছরের পর আর হয়তো IPL এ দেখা যাবে না রাহানেকে।