বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিশ্চিন্তে বিনিয়োগের অন্যতম সেরা ঠিকানা ভারতীয় পোস্ট অফিস (Indian Post Office)। এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিতে এমন একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে শান্তিতে ঘুমোতে পারেন বিনিয়োগকারীরা। সেইসব প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং লাভ দায়ক প্রকল্প বা স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। মূলত প্রবীণ নাগরিকদের জন্য তৈরি এই স্কিমে এককালীন অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা টাকা হাতে পাওয়া যায়।

ন্যূনতম 1 হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়

ভারতীয় পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন ব্যক্তি চাইলে ন্যূনতম 1 হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। তবে সর্বোচ্চ এই প্রকল্পে 30 লাখ টাকা পর্যন্ত জমা করা যায়। বলে রাখা প্রয়োজন, এই প্রকল্পে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এই বিষয়গুলির পর যা নিয়ে বিনিয়োগকারীদের প্রশ্ন থাকে তা হল এই প্রকল্প থেকে কত সুদ পাওয়া যায় ? বলে রাখি, পোস্ট অফিসের এই লাভদায়ী স্কিম থেকে একজন বিনিয়োগকারী প্রত্যেক বছরে 8.2 শতাংশ সুদ পেয়ে থাকেন। সবচেয়ে বড় কথা, এই স্কিমে পাওয়া সুদ সেভিংস অ্যাকাউন্টে অটো ক্রেডিট এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধা রয়েছে। এবার আসা যাক আসল প্রসঙ্গে। কেউ যদি এই প্রকল্পে বা স্কিমে এককালীন 3 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তবে শুধুমাত্র সুদ থেকেই তিনি 1 লাখ 23 হাজার টাকা আয় করতে পারবেন।

3 লাখ টাকা জমিয়ে সুদ থেকেই আয় 1 লাখ 23 হাজার

ভারতীয় পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যদি কেউ এককালীন 3 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তবে ওই ব্যক্তি 5 বছরের মেয়াদে বার্ষিক 8.2 শতাংশ সুদের হারে মেয়াদ শেষে 4 লাখ 23 হাজার টাকা পাবেন সুদ আসল মিলিয়ে। এক কথায়, মাত্র 5 বছরের মধ্যে 3 লাখ টাকা রেখে শুধুমাত্র সুদ থেকেই আয় হচ্ছে 1 লাখ 23 হাজার টাকা। অর্থাৎ প্রত্যেক ত্রৈমাসিকে সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 6 হাজার 150 টাকা।
অবশ্যই পড়ুন: ফুটপাতের ছোট্ট দোকান থেকে শুরু যাত্রা, ভারতের এই ব্যক্তি এখন ১৬ হাজার কেজি সোনার মালিক
প্রসঙ্গত, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন ব্যক্তি চাইলে তার সঞ্চয়কালের মেয়াদ অতিরিক্ত 3 বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ মোট 8 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারী। তবে এই কাজ শুধুমাত্র একবারই করা যাবে। সেক্ষেত্রে গোটা মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে নতুন করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলে আবার অর্থ সঞ্চয় করতে পারবেন বিনিয়োগকারীরা।