বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে বেজায় সমস্যায় পড়েছেন বিশ্ববাসী (Petrol Crisis)। তেল এবং LPG নিয়ে কার্যত হাহাকার দেখা দিয়েছে সর্বত্রই। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ভারতে যা তেলের মজুদ রয়েছে তাতে আগামী আর 6 দিন পর্যন্ত চলতে পারে! তারপর কি আর রাস্তায় চলবে না গাড়ি? এমন প্রশ্নই বুক ধুকপুকুনি বেড়েছে আমজনতার। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তাঁর কথাতেই নতুন করে বেড়েছে আশঙ্কা!
6 দিন পর আর গাড়ি নিয়ে বেরোতে পারবেন না কেউ?
এই মুহূর্তে সরকারি তথ্য অনুযায়ী, বিশাখাপত্তনম, পাদুর এবং ম্যাঙ্গালোরে ভূগর্ভস্থ তেলের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী 9 দিন পর্যন্ত তেলের চাহিদা মেটানো যাবে। তবে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ বাবু রাজ্যসভায় এক লিখিত বক্তব্যে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দেশে যে তৈল ভান্ডার রয়েছে তার ধারণক্ষমতার 64 শতাংশ তেল মজুদ আছে। এক কথায় বলতে গেলে, তেল রয়েছে 3.372 মিলিয়ন টন। হিসেব বলে, এই পরিমাণ তেল থেকে আগামী 6 দিন পর্যন্ত চালিয়ে নেওয়া যাবে। তারপর? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রাইট টু ইনফরমেশন রিপোর্টও বর্তমান তেলের মজুদের পরিমাণ নিয়ে সত্যতা যাচাই করার পর সবুজ সংকেত দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তাহলে কি 6 দিন পর থেকে আর গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না?
অবশ্যই পড়ুন:কেটে গেল দেশের জ্বালানি সংকট! ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান
একাধিক রিপোর্টও স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই মুহূর্তে ভারতে যা তেলের মজুদ রয়েছে তা দিয়ে বড়জোর 6 দিন চালানো যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে কী হবে? বা কোন উপায়ে দেশে তেলের চাহিদা মিটবে সেই সংক্রান্ত কোনও উত্তর আপাতত নেই। যদিও অনেকে মনে করছেন, এই সময়ের মধ্যে বিকল্প চিন্তা করে নেবে নয়া দিল্লি।