সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা: দিনের পর দিন বাড়ছে জ্বালানির দাম। পাশাপাশি দূষণ নিয়েও বাড়ছে উদ্বেগ। এরকম পরিস্থিতি সাধারণ মানুষের ভরসা হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। আর সেই বাজারে সাশ্রয়ী বিকল্প হিসেবে এবার নজর কাড়ল হিরো ইলেকট্রিকের জনপ্রিয় মডেল Hero Electric Flash। কম খরচ, সহজ ব্যবহার আর পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে এখন শহর থেকে শুরু করে গ্রামের রাস্তায় বাড়ছে এই স্কুটারের সংখ্যা।
কাদের জন্য উপযুক্ত Hero Electric Flash?
Hero Electric Flash মূলত শহরে স্বল্প দূরত্ব যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি করা। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া, অফিস যাত্রী, গৃহস্থলীর ছোটখাটো কাজ এবং প্রবীণ নাগরিকদের জন্য এই স্কুটার একেবারে সেরা বিকল্প। আর হালকা এবং কম্প্যাক্ট হওয়ার কারণে ট্রাফিকের ভিড়েও চালানো সহজ এটি। বিশেষ করে নতুন রাইডারদের জন্য এটি নিয়ন্ত্রণযোগ্য এবং বেশ নিরাপদ বিকল্প।
ডিজাইন এবং গঠন
এই স্কুটারের ডিজাইন সাদামাটা হলেও রয়েছে বেশ আধুনিকের ছোঁয়া। স্কুটারটিতে রয়েছে আকর্ষণীয় ফ্রন্ট হেডলাইট, আরামদায়ক সিট, সহজ কন্ট্রোল সিস্টেম, হালকা ওজনের চ্যাসিসের মতো সব আধুনিক সুবিধা। ফলে প্রতিদিন ব্যবহারে এটি ঝামেলাভিত্তিক অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি এবং রেঞ্জ
Hero Electric Flash স্কুটারে ভেরিয়েন্টভেদে লিড অ্যাসিড এবং লিথিয়াম ব্যাটারি পাওয়া যাবে। যেটি একবার চার্জ দিলেই 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর এর সর্বোচ্চ গতি 25 কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনকি এই গতিসীমার মধ্যে থাকায় অনেক ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না। সবথেকে বড় সুবিধা, এই স্কুটার চার্জ করতে আলাদা কোনও স্টেশনের দরকার নেই। সাধারণ ঘরোয়া প্লাগ পয়েন্টেই চার্জ দেওয়া যায়। আর সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি 4 থেকে 5 ঘণ্টা সময় লাগে।
আরও পড়ুন: মাত্র ২০ মিনিটেই যাওয়া যাবে অসম! আলিপুরদুয়ার থেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা, জানুন রুট
এদিকে স্কুটারটিতে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন, ড্রাম ব্রেক, মজবুত চ্যাসিস, কিছু ভ্যারিয়েন্টে ডিজিটাল ডিসপ্লে। আর কম গতি হওয়ার কারণে নতুন রাইডারদের জন্য বেশ নিরাপদ বিকল্প। সবথেকে বড় ব্যাপার, এই স্কুটারের দাম মাত্র 59,000 টাকা থেকে 62,000 টাকার মধ্যে। তাই যারা পেট্রোল স্কুটারের তুলনায় ই-স্কুটারকে সুবিধাজনক বলে মনে করেন এবং কম খরচে সুবিধা লাভ করতে চান, তাদের জন্য এটি দারুণ বিকল্প।