বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান HDFC। সাম্প্রতিক বছরগুলিতে ক্রমাগত নিজেদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে এই ব্যাঙ্কটি। মুম্বই থেকে নিজেদের যাত্রা শুরু করে আজ গোটা দেশে বলা ভাল বিদেশেও ছড়িয়ে রয়েছে HDFC ব্যাঙ্কের শাখা। এবার এই ব্যাঙ্কেরই ATM ব্যবস্থায় বিশেষ এক বদল আসতে চলেছে (HDFC Bank ATM Rules)। জানা যাচ্ছে, আগামী 1 এপ্রিল থেকেই বদলে যাবে HDFC ব্যাঙ্কের ATM সংক্রান্ত এক নিয়ম।

HDFC ব্যাঙ্কের ATM এ বড় বদল

গত বছরের হিসেব অনুযায়ী, গোটা দেশজুড়ে HDFC ব্যাঙ্কের ATM রয়েছে প্রায় 21,500টি। কাজেই প্রত্যেকদিন হাজার হাজার মানুষ HDFC ব্যাঙ্কের ATM থেকে লেনদেন করে থাকেন। এবার সেই ATM এর নিয়মেই বড় বদল আনতে চলেছে ব্যাঙ্কটি। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, HDFC ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে UPI ভিত্তিক ক্যাশ লেনদেন খুব শীঘ্রই মাসিক বিনামূল্যের ATM লেনদেনের লিমিটে অন্তর্ভুক্ত করা হবে। এর অর্থ, ATM থেকে UPI ক্যাশ এর মাধ্যমে টাকা উত্তোলন করা হলে ATM কার্ডের পরিষেবার মতোই প্রত্যেক মাসে বিনামূল্যে একটি নির্দিষ্ট লিমিট পাবেন গ্রাহকরা। সেই লিমিট ক্রস করলে পরবর্তীতে স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য হবে। HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ATM সংক্রান্ত এই বড় নিয়ম আগামী 1 এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে। সে ক্ষেত্রে ATM থেকে UPI এর মাধ্যমে নগদ লেনদেন আর আলাদাভাবে বিবেচিত হবে না। বরং এবার থেকে ATM কার্ডের মাসিক বিনামূল্যে লেনদেনের সাথেই জুড়ে যাবে UPI ক্যাশ এর বিষয়টিও। তাতে আখেরে লাভ হবে গ্রাহকদের। বলাই বাহুল্য, এমন অনেকেই রয়েছেন যাঁরা ATM এ কার্ড নিয়ে যেতে ভুলে যান, সেক্ষেত্রে একমাত্র ভরসা থাকে UPI ক্যাশ।
অবশ্যই পড়ুন:কর্মীদের স্বস্তি, সুদের হার নিয়ে বড় ঘোষণা EPFO-র
HDFC ব্যাঙ্ক বলছে, গ্রাহকরা যদি ATM থেকে UPI এর মাধ্যমে নগদ উত্তোলন করেন সেক্ষেত্রে প্রতি মাসের ফ্রি লিমিট ক্রস করে গেলে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চার্জ করা হবে। রিপোর্ট অনুযায়ী, ATM এর মাধ্যমে UPI ক্যাশ উত্তোলনের ফ্রি লিমিট ক্রস করলে গ্রাহকদের প্রতি উত্তোলনের ক্ষেত্রে 23 টাকা প্লাস GST দিতে হবে। সব মিলিয়ে, দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাঙ্কটির নতুন পদক্ষেপে উচ্ছ্বসিত গ্রাহকদের একটা বড় অংশ।