বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের চর্চিত মুখ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। 22 গজের বাইরে এবং ভেতরে উভয় ক্ষেত্রেই চর্চায় থাকেন তিনি। বিশেষ করে ভারতীয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী ভক্তরা। নেট দুনিয়ায় ভাইরাল জুটি, পান্ডিয়া ব্রাদার্স। দাদা ক্রুণাল পান্ডিয়ার সাথে সম্পর্ক বেশ মাখোমাখো হার্দিকের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভাইয়ের সাফল্যে মুখই খোলেননি ক্রুণাল। তাহলে কি দাদা ভাইয়ের সম্পর্কে ফাটল ধরল? প্রশ্ন তুলছেন সমর্থকরা।

হার্দিক এবং ক্রুণালের সম্পর্কে ফাটল ধরল?

আন্তর্জাতিক ক্ষেত্রে হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সবেতেই এতদিন দুজন দুজনের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে এসেছেন হার্দিক এবং ক্রুণাল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও বহুবার দাদা এবং ভাইকে একসাথে দেখা গিয়েছে পরিবারের সাথে সময় কাটাতে। তাছাড়াও ক্রুণালের স্ত্রী অর্থাৎ বৌদির সাথেও সম্পর্ক ভাল হার্দিক পান্ডিয়ার। পারিবারিক অনুষ্ঠানেও একসাথে দেখা যায় দুই পরিবারকে। তবে সাম্প্রতিক সময়ে বহুদিন দাদা এবং ভাইকে একসাথে দেখেননি নেট নাগরিকরা। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়ার বন্ধু এবং সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানালেও নিজের দাদা ক্রুণাল পান্ডিয়া এমনকি বৌদির তরফে শুভেচ্ছা বার্তা পাননি হার্দিক। এমনকি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারও বাড়িতে গিয়ে দাদার সাথে দেখা তো দূর কোনও ছবিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েননি! আর সেটাই সন্দেহের জন্ম দিয়েছে ভক্তদের মনে।
অবশ্যই পড়ুন: বন্ধ হয়ে যাবে হাজার হাজার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট!
অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ কী হল দুই ভাইয়ের। আগে দুজনের একজনেরও ম্যাচ থাকলে স্টেডিয়ামে পৌঁছে যেতেন তাঁরা। তবে বিশ্বকাপ চলাকালীন কোনও ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায়নি হার্দিক পান্ডিয়ার দাদাকে। মূলত সে কারণেই অনেকে সন্দেহ করছেন ভাই হার্দিক নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় দাদা ক্রুণালও দূরত্ব বজায় রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এও বলছেন, হার্দিকের জীবনে তাঁর বান্ধবী এন্ট্রি নেওয়ায় হয়তো অখুশি পান্ডিয়া পরিবার। সে কারণেই বোধহয় একসাথে দেখা যাচ্ছে না তাঁদের। যদিও এ নিয়ে মুখ খোলেননি দাদা বা ভাই কেউই।