নতুনরা কত করে পাবেন?
রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলার অন্তত 2 লাখ 70 হাজার 521 জন সুবিধাভোগী প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকা পান। অন্যদিকে বিধবা ভাতা পাচ্ছেন বাংলার প্রায় 2 লাখ 9 হাজার মানুষ। এখানেই শেষ নয়, রাজ্যের 13 হাজার 823 জনকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সরকার। তবে এবার মাসিক পেনশনের এই বিশেষ প্রকল্প আরও প্রশস্ত করল রাজ্য। সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন করে বিশেষ পেনশন প্রকল্পের আওতায় আরও 1 লাখ 28 হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও চলতি ফেব্রুয়ারি থেকেই প্রত্যেক মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কয়েকটি সরকারি সূত্র বলছে, আগামী দিনে এই বিশেষ প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়াবে মমতা সরকার।Under GoWB’s Jai Bangla scheme: ✅ Old Age Pension is being provided to 2,79,511 beneficiaries ✅ Widow Pension to 2,08,908 beneficiaries ✅ Disability Pension to 13,823 beneficiaries
In a further expansion of the scheme, 1.28 lakh new beneficiaries have now been added and will… pic.twitter.com/hmdQHwMEYF — All India Trinamool Congress (@AITCofficial) February 26, 2026
অবশ্যই পড়ুন:হাওড়া ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল! দেখুন তালিকাপ্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যের পাওনা আটকে রেখেও পশ্চিমবঙ্গ সরকারকে বারবার বার্ধক্য ভাতা সহ অন্যান্য পেনশন প্রকল্পে অর্থ সাহায্য বাড়ানোর জন্য চাপ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি সরকারের তরফে বাংলার সুবিধাভোগীদের বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার কথা বলা হয়েছে। যদিও নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতা বাড়াতে কোনও সমস্যা নেই সরকারের। তবে কেন্দ্রের বকেয়া বা আর্থিক সাহায্য না পেলে এই কাজ কঠিন।

