সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশজুড়ে কোটি কোটি রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল ভারত সরকার। জানা যাচ্ছে, আগামী এপ্রিল মাসেই রেশন কার্ড গ্রাহকদের জন্য খাদ্য ও গণবণ্টন মন্ত্রক বিশেষ উপহার ঘোষণা করেছে। সরকারের নির্দেশিকা মারফৎ, এপ্রিল মাসেই উপভোক্তাদের একবারে তিন মাসের রেশন দেওয়া হবে। হ্যাঁ, এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে গ্রাহকদের। এর ফলে অন্ত্যোদয় এবং নিম্নবিত্ত পরিবারগুলোর মুখে যে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হঠাৎ করে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল?
এপ্রিল মাসে মিলবে ৩ মাসের রেশন
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এপ্রিল মাসে উপভোক্তারা এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের রেশন একবারে তুলে নিতে পারবে। যার ফলে সাধারণ মানুষকে বার বার আর রেশন দোকানে গিয়ে ঝামেলা পোহাতে হবে না। এমনকি লাইনে দাঁড়াতে হবে না। উপভোক্তারা নিজেদের সুবিধামতো স্থানীয় যে কোনও রেশন দোকানে গিয়ে তিনবারের খাদ্যশস্য বুঝে নিতে পারবে। তবে সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে এখনো কিছু না জানায়নি। কিন্তু বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, বর্ষার আগে বা কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই হয়তো এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো সরকার কৃষকদের কাছ থেকে নতুন মরসুমের গম কেনা শুরু করবে। তাই গুদাম খালি রাখার জন্য এবং পর্যাপ্ত জায়গা তৈরি করার জন্যই কেন্দ্রীয় সরকার জুন মাস পর্যন্ত বরাদ্দ আগেভাগেই রাজ্য সরকারগুলোকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: রাতারাতি ভাগ্য ফিরবে সরকারি কর্মীদের! DA নিয়ে চরম সুখবর
গ্রাম এবং শহর উভয় জায়গায় মিলবে সুবিধা
সবথেকে বড় ব্যাপার, বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় এই সুবিধা গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের সমস্ত রেশন কার্ডধারীরা পাবে। আর একবারে তিন মাসের খাদ্যশস্য হাতে পাওয়ার কারণে যে সাধারণ মানুষ উপকৃত হবে এবং বারবার রেশন দোকানে যেতে হবে না তা বলার অপেক্ষা রাখে না। এমনকি একসঙ্গে বিপুল পরিমাণ খাদ্যশস্য বণ্টনের ক্ষেত্রে যাতে কোনও রকম অনিয়ম না হয়, তার জন্য প্রত্যেকটি রাজ্য সরকারকে নজরদারি বাড়াতে বলেছে কেন্দ্র।