বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের প্রথম পছন্দ, ভারতীয় রেলের গর্ব সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে প্রায়শই সুখবর শোনায় ভারতীয় রেল। কখনও এই সেমি হাইস্পিড ট্রেনের নতুন সংস্করণ নিয়ে কখনও আবার যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বন্দে ভারত সম্পর্কে যাত্রীদের নতুন নতুন আপডেট দিয়ে থাকে ভারতীয় রেল। এবার ভারতীয় রেল ব্যবস্থার এই দ্রুতগতির ট্রেনটিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। যাত্রীদের সুখবর শুনিয়ে এবার দেশের 42তম বন্দে ভারত এক্সপ্রেসের আসন সংখ্যা বাড়ানো হচ্ছে।
বন্দে ভারত নিয়ে বিরাট সুখবর দিল রেল
PTI সূত্রে খবর, ভারতীয় রেলের 42 তম বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ যে ট্রেনটি আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রাল এর মধ্যে চলাচল করে সেই ট্রেনের আসন এবং কোচ সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় রেলওয়ে। এ নিয়ে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। বলাই বাহুল্য, গত 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই ট্রেনটি যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে উদ্বোধনের পরের দিন অর্থাৎ 13 মার্চ ট্রাকে দৌড়াতে শুরু করে এই ট্রেন। মূলত আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল আবার ফের আহমেদাবাদে ফিরে আসে এই 42তম বন্দে ভারত এক্সপ্রেসটি। জানা যাচ্ছে এই ট্রেন আহমেদাবাদ থেকে মুম্বই সেন্ট্রালে পৌঁছতে 5 ঘন্টা 40 মিনিট সময় নেয়। ট্রেনটি তার যাত্রা পথে অতিক্রম করে 491 কিলোমিটার পথ। আসলে গুজরাত এবং মহারাষ্ট্রের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্যেই ক্রমে এই ট্রেনের জনপ্রিয়তা বেড়েছে। রেল সূত্রে খবর, এই রুটে বন্দে ভারত ট্রেনটি 90 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটে থাকে। তবে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দীর্ঘ যাত্রপথ অতিক্রম করতে প্রচুর সময় লাগার কারণে অনেক সময় সিট না পেয়ে অসুস্থ হয়ে পড়েন বহুযাত্রী। তাছাড়াও প্রতিদিন ট্রেনটিতে ভিড়ের কারণে যাত্রী ভোগান্তি তো রয়েছেই। মূলত সে কারণেই ট্রেনটির কোচ এবং আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক।
অবশ্যই পড়ুন:T20 বিশ্বকাপ জিতেই অবসর নিচ্ছেন সূর্যকুমার যাদব? জানিয়ে দিলেন নিজেই
রেল সূত্রে যা খবর, মুম্বই সেন্ট্রাল থেকে আহমেদাবাদ রুটে চলাচলকারী এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা এবার 16 থেকে বাড়িয়ে 20 করা হচ্ছে। অতিরিক্ত চারটি কোচ এই ট্রেনের সাথে যুক্ত হলে ট্রেনটির মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 278 এ। রেলের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে এই ট্রেনের নিত্যযাত্রীরা বারবার আসন সংখ্যা বাড়ানোর আবেদন জানাচ্ছিলেন। অবশেষে তাদের সুবিধার্থে সেই দাবিতে মান্যতা দিয়েই বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ এবং আসন সংখ্যা। রেলের দাবি অনুযায়ী, আজ অর্থাৎ 9 মার্চ থেকে 20টি কোচ নিয়ে ছোটার কথা এই ট্রেনের।