সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেই মূল্যবান ধাতুর বাজারে পড়ছে প্রভাব। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সোনা এবং রুপোর দাম (Gold And Silver Price) দিনের পর দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধারা যদি বজায় থাকে, তাহলে আগামী দিন সোনার দাম ১ লক্ষ ৭০ হাজারের গণ্ডি পার করতে পারে। আর রুপোর দামও ৩ লক্ষ ছুঁতে পারে। রাজনৈতিক উত্তেজনা বাড়ার কারণে অনেক বিনিয়োগকারী এখন নিরাপদ বিনিয়োগের জন্য সোনা আর রুপোর দিকে ঝুঁকছে। কিন্তু ভবিষ্যতের দাম কোথায় যাবে?

ফিউচার মার্কেটে বিরাট রেকর্ড

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াতে এপ্রিল ডেলিভারিতে সোনার ফিউচারের দাম ইতিমধ্যেই ১ লক্ষ ৬৯ হাজার টাকা গণ্ডি ছুঁয়ে ফেলেছে। এমনকি একইসঙ্গে মে ডেলিভারি রুপোর ফিউচারের দামও অনেকটাই বেড়েছে। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৮৫ হাজার টাকার বেশি হয়েছে বলেই বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। তবে বাজার বিশ্লেষকরা বলছে, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের কারণে সোনা এবং রুপোর দাম আরও বাড়তে পারে। তারা অনুমান করছেন, যদি বর্তমান পরিস্থিতি বজায় থাকে, তাহলে সোনার দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা আর রুপোর দাম ৩ লক্ষ টাকা কিংবা তারও বেশি ছুঁতে পারে। এমনকি বিশেষজ্ঞদের মতে, রূপোর দাম ইতিমধ্যেই ২ লক্ষ ৫৫ হাজার টাকার উপরে উঠে যাওয়ার কারণে বাজারে চাহিদা অনেকটাই বেড়েছে। যার ফলে ভবিষ্যতে এই ধাতুর দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন: বকেয়া ডিএ থেকে বাদ পড়তে চলেছেন সরকারি কর্মীদের একাংশ! প্রকাশ্যে রিপোর্ট

বাড়ছে অপরিশোধিত তেলের দাম

অন্যদিকে উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার কারণে অপরিশোধিত তেলের দামও বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে অন্যান্য পণ্যের বাজারেও। সবথেকে বড় ব্যাপার, কাতার থেকে এলপিজি গ্যাস আমদানি বন্ধ হয়েছে। যার ফলে গতকাল গার্হস্থ্য সিলিন্ডার ৬০ টাকা করে দাম বেড়েছে এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা। এমনকি গ্যাস নিয়ে দেখা যাচ্ছে উদ্বেগ। আর সবথেকে বড় ব্যাপার, পেট্রোল-ডিজেল নিয়েও হয়তো ভোগান্তিতে পড়তে পারে আমজনতা। ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।